অধ্যায়-৫
প্রিয় শিক্ষার্থীরা, আজ হিসাববিজ্ঞানের ৫ম অধ্যায়ের নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর ছাপা হলো।
২৬। দেনাদার কোন শ্রেণীর হিসাব?
ক. সম্পদ খ. দায় গ. মালিকানা স্বত্ব ঘ. আয়
সঠিক উত্তর: ক. সম্পদ।
২৭। লেনদেনের দ্বারা—
i. আয় হয় ii. দায় বৃদ্ধি পায়
iii. সম্পদ বৃদ্ধি পায়
কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর: ঘ. i, ii ও iii
২৮। ব্যবসায় প্রতিষ্ঠানের অন্যতম প্রধান উদ্দেশ্য—
i. আর্থিক ফলাফল নির্ণয়
ii. আর্থিক অবস্থা নিরূপণ
iii. আর্থিক সচ্ছলতা নিরূপণ
কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর: ক. i ও ii
২৯। মালিকানা স্বত্বের উপাদানগুলো হলো—
i. মালিকের মূলধন ii. কারবারের আয় ও ব্যয়
iii. মালিকের উত্তোলন
কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর: ঘ. i, ii ও iii
৩০। ডেবিট ও ক্রেডিট নির্ধারণ ব্যতীত—
i. হিসাব প্রস্তুত সম্ভব নয়
ii. হিসাব প্রস্তুত অসম্ভব
iii. দুতরফা দাখিলা পদ্ধতির প্রয়োগ সম্ভব নয়
কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর: খ. i ও iii
৩১। প্রতিটি লেনদেনের দুটি বিপরীতমুখী—
i. সমপরিমাণ পরিবর্তন আনয়ন করে
ii. অসমপরিমাণ পরিবর্তন আনয়ন করে
iii. অর্ধেক পরিমাণ পরিবর্তন আনয়ন করে
কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর: ক. i
৩২। হিসাব সমীকরণ দ্বারা কী ঘটে?
i. দায়=সম্পত্তি+মালিকানাস্বত্ব
ii. মালিকানাস্বত্ব=দায়+সম্পত্তি
iii. মালিকানাস্বত্ব=দায়+মূলধন
iv. সম্পত্তি=মালিকানাস্বত্ব+দায়
সঠিক উত্তর: iv. সম্পত্তি=মালিকানাস্বত্ব+দায়।
৩৩। মালিকানাস্বত্ব বৃদ্ধি পায়—
i. অতিরিক্ত মূলধনের দ্বারা ii. আয়ের দ্বারা
iii. উত্তোলনের দ্বারা
কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর: ক. i ও ii
৩৪। একই শ্রেণীভুক্ত হিসাব কোনটি—
i. বেতন হিসাব ii. বিক্রয় হিসাব
iii. বিজ্ঞাপন হিসাব
কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর: গ. ii ও iii
৩৫। কামালের নিকট বিক্রয় ২,০০০ টাকা। এখানে কামাল কারবারের একজন—
i. দেনাদার ii. পাওনাদার
iii. খরিদ্দার/কাস্টমার
কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. i ও iii
সঠিক উত্তর: ঘ. i ও iii
৩৬। প্রাপ্ত কমিশন ৫০০ টাকা। এ লেনদেনটির দ্বারা কারবারের—
i. সম্পত্তি বৃদ্ধি পেয়েছে এবং আয় বৃদ্ধি পেয়েছে ii. সম্পত্তি হ্রাস পেয়েছে এবং আয় হ্রাস পেয়েছে
iii. সম্পত্তি বৃদ্ধি পেয়েছে এবং দায় বৃদ্ধি পেয়েছে।
কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. iii ঘ. ii ও iii
সঠিক উত্তর: ক. i
৩৭। লেনদেন লিপিবদ্ধ প্রাপ্ত বাড়িভাড়া ১,৫০০ টাকা। এ লেনদেনটির দ্বারা কারবারের—
i. সম্পত্তি বৃদ্ধি পেয়েছে এবং আয় বৃদ্ধি পেয়েছে ii. সম্পত্তি হ্রাস পেয়েছে এবং আয় হ্রাস পেয়েছে
iii. সম্পত্তি বৃদ্ধি পেয়েছে এবং দায় বৃদ্ধি পেয়েছে।
কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. ii ও iii
সঠিক উত্তর: ক. i
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা