বহুনির্বাচনী প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্র থেকে কিছু বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।
মানুষ মুহাম্মদ (সা.)
২৪. মহানবী (সা.) মৃত্যুরহস্যের দেশে চলে গেলেন কীভাবে?
ক. নিঃস্ব কাঙালের বেশে খ. নিষ্পাপ মানুষ হয়ে গ. ভিখারির বেশে ঘ. সবাইকে কাঁদিয়ে
সঠিক উত্তর: ক. নিঃস্ব কাঙালের বেশে
২৫. হজরত মুহাম্মদ (সা.)-এর মৃত্যুর পর বহু হাদিস উদ্ধৃত করেন—
ক. হজরত ফাতিমা (রা.)
খ. হজরত আবু বকর (রা.)
গ. হজরত আয়েশা (রা.) ঘ. হজরত আলী (রা.)
সঠিক উত্তর: গ. হজরত আয়েশা (রা.)
২৬. উম্মে মা’বদ হজরত মুহাম্মদ (সা.)-এর তৃষ্ণা মিটিয়েছিলেন—
ক. ভেড়ার দুগ্ধ দিয়ে খ. পানি দিয়ে
গ. ছাগির দুগ্ধ দিয়ে ঘ. খেজুরের রস দিয়ে
সঠিক উত্তর: গ. ছাগির দুগ্ধ দিয়ে
২৭। আল্লাহ তাআলা মানবজাতির মধ্য থেকে রাসুল (সা.) প্রেরণ করার পেছনে কারণ কী?
ক. মানুষকে সৎপথ প্রদর্শনের জন্য
খ. পথভ্রষ্টদের সৎপথ দেখানোর জন্য
গ. মানবজাতির সমৃদ্ধির জন্য
ঘ. মানবজাতির শ্রেষ্ঠত্ব প্রকাশের জন্য
সঠিক উত্তর: ঘ. মানবজাতির শ্রেষ্ঠত্ব প্রকাশের জন্য
২৮। ইসলামের ইতিহাসে উল্লিখিত খন্দক যুদ্ধের অপর নাম কী?
ক. আহজাব খ. আহনাফ
গ. আহকাফ ঘ. আওসাত
সঠিক উত্তর: ক. আহজাব
২৯। হজরত মুহাম্মদ (সা.)-এর সচেতনচিত্তে মুহূর্তের জন্যও স্থান লাভ করেনি কী?
ক. ক্ষমতার গৌরব খ. মদিনার রাষ্ট্রপতিত্ব
গ. সম্পদের লালসা ঘ. বংশগৌরব
সঠিক উত্তর: ঘ. বংশগৌরব
৩০। ‘মানুষ মুহাম্মদ (সা.)’ প্রবন্ধে কিসের সাধনায় হজরত মুহাম্মদ (সা.)-এর চরিত্র মধুময় হয়ে উঠেছিল?
ক. ইমানের সাধনায় খ. সত্যের সাধনায়
গ. ইসলাম প্রচারের সাধনায়
ঘ. হেরা গুহার সাধনায়
সঠিক উত্তর: গ. ইসলাম প্রচারের সাধনায়
৩১। ‘মানুষ মুহাম্মদ (সা.)’ প্রবন্ধে অন্তরের লৌহকপাটে আহত হয়ে ফিরে যেত কী?
ক. শত্রুর ঘৃণা খ. শত্রুর স্নেহ
গ. শত্রুর নিষ্ঠুরতম নির্যাতন
ঘ. শত্রুর ছোড়া তির
সঠিক উত্তর: গ. শত্রুর নিষ্ঠুরতম নির্যাতন
৩২। কোন যুদ্ধে হজরত মুহাম্মদ (সা.)-এর পরাজয়ের মিথ্যা সংবাদ প্রচারিত হয়েছিল?
ক. ওহুদ খ. খন্দক গ. বদর ঘ. খয়বর
সঠিক উত্তর: ঘ. খয়বর
৩৩। হুদায়বিয়া প্রান্তরে হজরত মুহাম্মদ (সা.) ও কাফেরের মধ্যে কী ঘটল?
ক. যুদ্ধ খ. শান্তি গ. সন্ধি ঘ. চুক্তি
সঠিক উত্তর: গ. সন্ধি
৩৪। হজরত মুহাম্মদ (সা.) কোন পাহাড়ের পাশে বসে সত্যান্বেষী মানুষকে দীক্ষা দেন?
ক. ওহুদ খ. হেরা গ. সাফা ঘ. মারওয়া
সঠিক উত্তর: গ. সাফা
দুরন্ত পথিক
১। দুরন্ত পথিকের চলার পথ কেমন?
ক. দুর্গম খ. কাঁটাভরা
গ. দুর্গম ও কাঁটাভরা ঘ. বন্ধুর
সঠিক উত্তর: গ. দুর্গম ও কাঁটাভরা
২। ‘এই তো মানবাত্মার সত্য শাশ্বত পথ।’—কোন পথকে বোঝানো হয়েছে?
ক. স্বাধীনতার পথ খ. মানবতার মুক্তির পথ
গ. বিপ্লবের পথ ঘ. জীবনের চলার পথ
সঠিক উত্তর: খ. মানবতার মুক্তির পথ
৩। দুরন্ত পথিককে যৌবনের রাজটিকা পরিয়ে দিল কে?
ক. তরুণ খ. বৃদ্ধ
গ. পথের আকাশ ঘ. বনের সবুজ
সঠিক উত্তর: ঘ. বনের সবুজ।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল