২০১৪ সালের এসএসসির প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্র থেকে কিছু বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।
 দুরন্ত পথিক
৪। বনের সবুজ পথিকের প্রাণ ভরিয়ে দিল কী দিয়ে?
ক. আশা-উন্মাদনার মাদকতা দিয়ে
খ. অবুঝ তারুণ্য দিয়ে
গ. দৃষ্টির অমিয় শক্তি দিয়ে
ঘ. মুক্তির আলো দিয়ে
সঠিক উত্তর: খ. অবুঝ তারুণ্য দিয়ে
৫। দুরন্ত পথিকের শির কে চুম্বন করে গেল?
ক. বনের সবুজ খ. অবুঝ তারুণ্য
গ. পথের আকাশ ঘ. দূরের পথ
সঠিক উত্তর: গ. পথের আকাশ
৬। দুরন্ত পথিককে মুক্তির সীমারেখার আবছায়া দেখাল —
ক. বনের সবুজ খ. দূরের দিগ্বলয়
গ. পথের আকাশ ঘ. মাথার খুলি
সঠিক উত্তর: খ. দূরের দিগ্বলয়
৭। দুর্গম দীর্ঘপথ পার হয়ে তরুণ দল কিসের সন্ধানে রওনা হয়েছে?
ক. আলোর খ. সাফল্যের গ. বিজয়ের ঘ. সমৃদ্ধির
সঠিক উত্তর: ক. আলোর
৮। দুরন্ত পথিক কীসের টানে ছুটতে লাগল?
ক. প্রেমের টানে খ. মুক্তির টানে
গ. বাঁশির টানে ঘ. মরণের টানে
সঠিক উত্তর: গ. বাঁশির টানে
৯। ‘তুমি চির যৌবনময় চির অমর হলে।’ পথিকের উদ্দেশে কে এ কথা বলেছিল?
ক. দূরের আকাশ খ. বনের সবুজ
গ. পথের আকাশ ঘ. লক্ষ কণ্ঠ
সঠিক উত্তর: খ. বনের সবুজ
১০। ‘ও তো মরণ নয়, জীবনের আরম্ভ।’—কার উক্তি?
ক. পথিকের খ. তরুণের গ. লেখকের ঘ. নবীনের
সঠিক উত্তর: খ. তরুণের।

সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল