২০১৪ সালের এসএসসির প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাসুক হেলাল
মাসুক হেলাল

বহুনির্বাচনী প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্র থেকে কিছু বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।
 দুরন্ত পথিক
১১। অনেক পেছনে ভয়ে কাঁপছিল কারা?
ক. বৃদ্ধরা খ. তরুণেরা
গ. রাখালেরা ঘ. পথিকেরা
সঠিক উত্তর: ক. বৃদ্ধরা
১২। দুরন্ত পথিক প্রবন্ধে রাখাল বলা হয়েছে কাকে?
ক. কাপুরুষদের খ. প্রতিবন্ধকতাকে
গ. বৃদ্ধদের দলনেতাকে
ঘ. বিরুদ্ধ শক্তিকে
সঠিক উত্তর: গ. বৃদ্ধদের দলনেতাকে
১৩। ‘ওদের পথ ভীতিসংকুল আর অনেক দূরে’—কে বলেছে?
ক. বিভীষিকা খ. দুষ্টকণ্ঠ
গ. রাখাল ঘ. বৃদ্ধ
সঠিক উত্তর: গ. রাখাল

১৪। দুরন্ত পথিক পথ চলছিল কীভাবে?
ক. বাঁশির সুর ধরে
খ. বনের পথ ধরে
গ. দূরের দিগ্বলয় দিয়ে
ঘ. আকাশের নিচে পথ দিয়ে
সঠিক উত্তর: ক. বাঁশির সুর ধরে
১৫। ‘নিজে মরে অন্যকে জাগানোতেই তোমার মৃত্যু চির-জাগ্রত অমর।’—কথাটি কার?
ক. দুরন্ত পথিকের
খ. তরুণের
গ. মুক্ত আত্মার
ঘ. মাথার খুলির
সঠিক উত্তর: গ. মুক্ত আত্মার
১৬। ‘কিন্তু এই জীবন দেওয়াটাই কি জীবনের সার্থকতা।’—‘দুরন্ত পথিক’ প্রবন্ধে এ কথা কে বলেছে?
ক. বিভীষিকা খ. বৃদ্ধ
গ. দুরন্ত পথিক ঘ. তরুণ
সঠিক উত্তর: গ. দুরন্ত পথিক
১৭। ‘আমি চিরন্তন মুক্তিকামী।’— মুক্তিকামী কে?
ক. লেখক খ. পথিক
গ. তরুণ ঘ. প্রবীণ
সঠিক উত্তর: গ. তরুণ
১৮। ‘আমার মৃত্যু নেই। আমি যে আবার আসব।’—কার উক্তি?
ক. মাথার খুলির
খ. তরুণের
গ. বিগত পথিকের
ঘ. দুরন্ত পথিকের
সঠিক উত্তর: ঘ. দুরন্ত পথিকের
১৯। দুরন্ত পথিক মৃত্যুর মধ্য দিয়ে কীভাবে বেঁচে থাকার কথা বলেছে?
ক. মহাকালের আশ্রয়ে
খ. ইতিহাসের পাতায়
গ. তরুণ যাত্রীদলের মধ্যে
ঘ. অমরত্বের মাধ্যমে
সঠিক উত্তর: গ. তরুণ যাত্রীদলের মধ্যে।

 শিক্ষা ও মনুষ্যত্ব
১. মোতাহের হোসেন চৌধুরী কোন পত্রিকার সঙ্গে সম্পৃক্ত ছিলেন?
ক. অনির্বাণ খ. রূপসী বাংলা
গ. শিখা ঘ. মাহেনও
সঠিক উত্তর: গ. শিখা
২। ‘তাঁর লেখায় মননশীলতা ও চিন্তার স্বচ্ছন্দ প্রকাশ ঘটেছে’—কার ক্ষেত্রে প্রযোজ্য?
ক. প্রমথ চৌধুরী
খ. মোতাহের হোসেন চৌধুরী
গ. আহসান হাবীব
ঘ. শামসুর রাহমান
সঠিক উত্তর: খ. মোতাহের হোসেন চৌধুরী
৩। ‘মানবসত্তা’ বলতে কী বোঝায়?
ক. মানুষের মন
খ. মানুষের আত্মা
গ. মানুষের বুদ্ধি
ঘ. মনুষ্যত্ব
সঠিক উত্তর: ঘ. মনুষ্যত্ব
৪। জীবসত্তার ঘর থেকে মানবসত্তার ঘরে উঠবার মাধ্যম মানুষকে মনুষ্যত্বলোকের সাথে পরিচয় করিয়ে দেয় কে?
ক. পুস্তক খ. জ্ঞানার্জন
গ. বিদ্যালয় ঘ. শিক্ষা
সঠিক উত্তর: ঘ. শিক্ষা
৫। চিন্তার স্বাধীনতা, বুদ্ধির স্বাধীনতা ও আত্মপ্রকাশের স্বাধীনতা যেখানে নাই—সেখানে কী নাই?
ক. শান্তি খ. মুক্তি
গ. মনুষ্যত্ব ঘ. শিক্ষা
সঠিক উত্তর: খ. মুক্তি
৬। শিক্ষার আসল কাজ কী?
ক. জ্ঞান পরিবেশন করা
খ. মূল্যবোধ সৃষ্টি করা
গ. সংস্কৃতি চর্চা
ঘ. বিদ্যানুরাগ সৃষ্টি
সঠিক উত্তর: খ. মূল্যবোধ সৃষ্টি করা।

সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল