বহুনির্বাচনী প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্র থেকে কিছু বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।
শিক্ষা ও মনুষ্যত্ব
৭। মনুষ্যত্বের আহ্বান মানুষের মর্মে গিয়ে পৌঁছাতে দেরি হয় কেন?
ক. প্রাণিত্বের বাঁধন থেকে মুক্তি না পেলে
খ. শিক্ষা না পেলে গ. জ্ঞানার্জন না হলে
ঘ. চিত্ত উন্মুক্ত না হলে
সঠিক উত্তর: ক. প্রাণিত্বের বাঁধন থেকে মুক্তি না পেলে
৮। কিসের কারণে মানুষের আত্মিক মৃত্যু ঘটে?
ক. অশিক্ষা খ. অভাব গ. হিংসা ঘ. লোভ
সঠিক উত্তর: ঘ. লোভ
৯। শিক্ষার সুফল পাওয়া যাবে, যদি মানুষকে মুক্ত করা যায়—
ক. শোষণ থেকে খ. অশিক্ষা থেকে
গ. জীবসত্তা থেকে ঘ. অর্থ চিন্তার নিগূঢ় থেকে
সঠিক উত্তর: ঘ. অর্থ চিন্তার নিগূঢ় থেকে
১০। মানুষের মনুষ্যত্বের পরিচয় কোনটি?
ক. প্রতিষ্ঠা অর্জন করা খ. মুক্তির বোধ
গ. ক্ষমতার শীর্ষে অবস্থান ঘ. শিক্ষা সম্পূর্ণ করা
সঠিক উত্তর: খ. মুক্তির বোধ
১১। মোতাহের হোসেন চৌধুরীর মতে আমাদের শিক্ষাব্যবস্থা কেমন?
ক. আধুনিক খ. উল্টো গ. ভ্রান্ত ঘ. সনাতন
সঠিক উত্তর: গ. ভ্রান্ত
১২. শিক্ষা মানুষের কোন দিকটিকে জাগ্রত করে?
ক. উদার মনোভাবকে খ. মূল্যবোধকে
গ. অন্তর্নিহিত শক্তিকে ঘ. ব্যক্তিসত্তাকে
সঠিক উত্তর: খ. মূল্যবোধকে
১৩। পিঞ্জরাবদ্ধ পাখির সঙ্গে তুলনীয় কে?
ক. যে মানুষ অপকারে নিয়োজিত
খ. যে মানুষ আত্মস্বার্থে নিয়োজিত
গ. যে মানুষ অন্ন-বস্ত্রের চিন্তায় নিমগ্ন
ঘ. যে মানুষ জীবসত্তার ঘরে নিমগ্ন
সঠিক উত্তর: গ. যে মানুষ অন্ন-বস্ত্রের চিন্তায় নিমগ্ন।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল