২০১৪ সালের এসএসসির প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাসুক হেলাল
মাসুক হেলাল

বহুনির্বাচনী প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্র থেকে কিছু বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।
 শিক্ষা ও মনুষ্যত্ব
১৪। ‘চাই, চাই, আর চাই’—কার অন্তর থেকে এ ধ্বনি উত্থিত হয়?
ক. ধনীর খ. দরিদ্র্যের
গ. অশিক্ষিতের ঘ. ধনী-দরিদ্র সবার
সঠিক উত্তর: ঘ. ধনী-দরিদ্র সবার
১৫। অন্ন-বস্ত্রের চিন্তায় হামেশা বিব্রত হয়ে কোন আনন্দ উপভোগ করা কঠিন হয়ে পড়ে
ক. মুক্তির খ. জ্ঞানের গ. চাকরির ঘ. শিক্ষার
সঠিক উত্তর: ক. মুক্তির
১৬। কোনটি মূল্যবোধ সৃষ্টির উপায়?
ক. শিক্ষা খ. সাধনা গ. মনুষ্যত্ব ঘ. অধ্যবসায়
সঠিক উত্তর: ক. শিক্ষা

১৭। শিক্ষার মারফতে কী লাভ করা যায়?
ক অন্ন-বস্ত্রের সুব্যবস্থা খ. মনুষ্যত্ব
গ. জীবনকে উপভোগ ঘ. দুঃখ লাঘব
সঠিক উত্তর: খ. মনুষ্যত্ব
১৮। শিক্ষার অপ্রয়োজনের দিক মানুষকে কী করতে শেখায়?
ক. অন্ন-বস্ত্রের সংস্থান
খ. মনুষ্যত্বকে আবিষ্কার
গ. জীবনকে উপভোগ ঘ. অর্থ চিন্তা
সঠিক উত্তর: গ. জীবনকে উপভোগ।
১৯। কিসের ফলে মানুষ উপলব্ধি করতে শেখে ‘লোভে পাপ, পাপে মৃত্যু’?
ক. জ্ঞানার্জনের ফলে
খ. বিপদগ্রস্ত হওয়ার ফলে
গ. শিক্ষাদীক্ষার ফলে ঘ. লোভ করার ফলে
সঠিক উত্তর: গ. শিক্ষাদীক্ষার ফলে
২০। শিক্ষা মানুষের কোনটি জাগ্রত করে?
ক. উদার মনোভাব খ. ব্যক্তিসত্তা
গ. অন্তর্নিহিত শক্তি ও সম্ভাবনা
ঘ. সচেতনতা ও মূল্যবোধ
সঠিক উত্তর: গ. অন্তর্নিহিত শক্তি ও সম্ভাবনা
২১। মোতাহের হোসেন চৌধুরীর কল্পিত ঘরের কোন তলার সঙ্গে মানবসত্তার সাদৃশ্য?
ক. নিচতলা খ. দোতলা
গ. তিনতলা ঘ. চারতলা
সঠিক উত্তর: খ. দোতলা
২২। মোতাহের হোসেন চৌধুরী মানুষের জীবনকে কিসের সঙ্গে তুলনা করেছেন?
ক. নিচুতলা ঘরের সঙ্গে
খ. দোতলা ঘরের সঙ্গে
গ. প্রবহমান নদীর সঙ্গে ঘ. বৃক্ষের সঙ্গে
সঠিক উত্তর: খ. দোতলা ঘরের সঙ্গে
২৩। যেখানে মূল্যবোধের মূল্য পাওয়া যায় না, সেখানে কী নেই?
ক. জ্ঞান খ. মূল্যবোধ গ. শিক্ষা ঘ. জনমত
সঠিক উত্তর: গ. শিক্ষা
২৪। মানবজীবনে শিক্ষা সোনা ফলাতে পারে না যদি না—
ক. মানুষ অর্থচিন্তা থেকে মুক্তি পায়
খ. মানুষ সুশিক্ষিত হয় গ. মানুষ স্বাধীন হয়
ঘ. মানুষ ইতিহাসসচেতন হয়।
সঠিক উত্তর: ক. মানুষ অর্থচিন্তা থেকে মুক্তি পায়

সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল