বাংলা ১ম পত্র অংশ-১
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্র থেকে একটি সৃজনশীল পদ্ধতির নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
জনৈক বাংলা শিক্ষক তাঁর কলেজ পড়ুয়া ছেলেকে একটি পত্র লেখেন। পত্রের কিছু অংশ নিম্নরূপ-‘:ে ‘স্নেহাষ্পাদেষু, তোমার স্বহস্ত লিখিত পত্রখানি ডাক বাহকের হস্ত ঘুরিয়া কিয়ৎ দিবস পূর্বে আমার হস্তগত হইলে আমি পত্রপাঠে বিশেষ প্রীত হইতে পারি নাই। তুমি কি আমার সহিত প্রপঞ্চ করিতেছ? তা না হইলে তোমার বন্ধু মারফত তোমার সম্পর্কে একি অশ্রুতপূর্ব ঘটনা শুনিলাম। ঘটনা শ্রুতপূর্বক আমি কিংকর্তব্যবিমূঢ় হইয়াছি এবং তদ্ধেতুক উক্ত পত্রখানি রচনা করিতে বসিয়াছি। মনে রাখিও-, বিভাবরীর অবসানেই ভাণুর প্রতাপ প্রজ্জ্বলিত হয়।
ক. বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসের নাম কী?
খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ‘রচনার শিল্পগুণ’ প্রবন্ধে ‘বিজ্ঞাপন’ শব্দের পরিবর্তে ‘ইশতিহার’ ব্যবহার করতে বলেছেন কেন?
গ. ‘রচনার শিল্পগুণ’ প্রবন্ধে প্রকাশিত কোন দিকটি উদ্দীপকে অনুপস্থিত? ব্যাখ্যা করো।
ঘ. উক্ত পত্রটি সহজবোধ্য করতে ‘রচনার শিল্পগুণ’ প্রবন্ধের বৈশিষ্ট্যগুলো কীভাবে কাজ করবে? বুঝিয়ে লেখো।
১ (ক) নং নম্বর প্রশ্নের উত্তর:
বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসের নাম ‘দুর্গেশনন্দিনী।’
১ (খ) নং নম্বর প্রশ্নের উত্তর:
‘ইশতিহার’ লৌকিক শব্দ এবং এটি ব্যবহার করলে রচনা বা সাহিত্যকর্মের ভাব বা অর্থ খুব দ্রুত প্রকাশ পায়। তাই বঙ্কিমচন্দ্র ‘বিজ্ঞাপন’ শব্দের পরিবর্তে ‘ইশতিহার’ শব্দ ব্যবহার করতে বলেছেন।
যেকোনো রচনা বা সাহিত্যকর্মের ক্ষেত্রে উপযুক্ত শব্দচয়নের গুরুত্ব সর্বাধিক। লৌকিক বা প্রচলিত শব্দ ব্যবহার করলে রচনার অর্থ দ্রুত প্রকাশ পায়। ‘বিজ্ঞাপন’ সংস্কৃত শব্দ এবং তৎকালীন অনেক সাহিত্যিক সংস্কৃত শব্দ বিধায় ‘বিজ্ঞাপন’ ব্যবহারের পক্ষে থাকলেও বঙ্কিমচন্দ্র বিজ্ঞাপনের পরিবর্তে ‘ইশতিহার’ ব্যবহার করতে বলেছেন। কারণ, বিদেশি শব্দ হলেও এর লৌকিকতা আছে এবং ‘বিজ্ঞাপন’ শব্দের মতো এটা বিভিন্নার্থক নয়।
১ (গ) নং নম্বর প্রশ্নের উত্তর:
‘রচনার শিল্পগুণ’ প্রবন্ধের প্রাঞ্জলতার দিকটি উদ্দীপকে অনুপস্থিত।
প্রাঞ্জলতা অর্থ সহজবোধ্যতা। অর্থাৎ পাঠক কোনো সাহিত্যকর্ম পড়ামাত্র বুঝতে পারলে তাকেই ওই সাহিত্যের ‘প্রাঞ্জলতা’ গুণ বলে। বঙ্কিমচন্দ্রের মতে , বেশ কিছু কৌশল মনে রাখলে রচনা প্রাঞ্জল হয়। অর্থাৎ অপ্রচলিত, দুর্বোধ্য শব্দ ব্যবহার না করা, বাক্য জটিল না করা, অপ্রয়োজনীয় শব্দ ব্যবহার করে বাহুল্যদোষ না ঘটানো ইত্যাদি মনে রাখলে রচনায় প্রাঞ্জলতা আসে।
মাস্টার ট্রেইনার, সৃজনশীল প্রশ্নপদ্ধতি শিক্ষক, সেন্ট গ্রেগরী হাইস্কুল, ঢাকা
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল