২০১৪ সালের এসএসসির প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-২
প্রিয় শিক্ষার্থীরা, আজ ২য় অধ্যায় থেকে কিছু বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব।
৩৫. একজন উদ্যোক্তা বিশেষ আনন্দ পান—
i. শিক্ষামূলক কাজ করতে
ii. চ্যালেঞ্জমূলক কাজ করতে
iii. গবেষণামূলক কাজ করতে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. i ও iii
সঠিক উত্তর: খ. ii
# নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৬-৩৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।
জনাব হাসান এমকম পাসের পর পূর্বপরিকল্পনা অনুযায়ী পিতার নিকট থেকে ৫ লাখ টাকা মূলধন নিয়ে বেকারি ব্যবসায় শুরু করেন। বর্তমানে তিনি তৃপ্তি ফুড প্রোডাক্টস লি. নামক স্বনামধন্য প্রতিষ্ঠানের সফল উদ্যোক্তা, যেখানে ২০০ লোক কাজ করেন।
৩৬. জনাব হাসানের কাজটি হলো—
ক. মজুরি খ. আত্মকর্মসংস্থান
গ. উদ্যোগ ঘ. উদ্যোক্তা
সঠিক উত্তর: খ. আত্মকর্মসংস্থান
৩৭. জবাব হাসানের সফলতার ক্ষেত্রে কোন গুণটি প্রভাবিত করছে?
ক. উদ্ভাবনী শক্তি খ. এ অধ্যবসায়
গ. সংবেদনশীলতা ঘ. ঝুঁকিগ্রহণ ক্ষমতা
সঠিক উত্তর: ঘ. ঝুঁকিগ্রহণ ক্ষমতা
৩৮. একজন সফল উদ্যোক্তার বড় বৈশিষ্ট্য—
ক. পরিমিত ঝুঁকি গ্রহণ
খ. চ্যালেঞ্জ গ্রহণ করার সাহস
গ. বিক্রয় করার গুণাবলি
ঘ. কঠোর পরিশ্রমী
সঠিক উত্তর: ক. পরিমিত ঝুঁকি গ্রহণ
# নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৯-৪০ নম্বর প্রশ্নের উত্তর দাও।
মি. রাকিব যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ শেষে কর্মসংস্থান ব্যাংকের সহায়তায় তাঁর নিজের এলাকায় একটি দুগ্ধ খামার স্থাপনের মাধ্যমে কর্মজীবন শুরু করেছেন। তাঁর সঠিক পরিকল্পনার কারণে তিনি পরবর্তী উদ্যোগেও সফলতা লাভ করেছেন।
৩৯. ব্যবসায় উদ্যোগ গড়ে ওঠার অনুকূল পরিবেশ কোনটি?
ক. প্রশিক্ষণের সুযোগ খ. অনুদান
গ. নদীনালা ঘ. জলবায়ু
সঠিক উত্তর: ক. প্রশিক্ষণের সুযোগ
৪০. মি. রাকিব ব্যবসায়ের উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে ব্যবসায়ের কোন কোন অনুকূল পরিবেশের সুবিধা ভোগ করেছেন?
i. প্রশিক্ষণের সুযোগ
ii. পর্যাপ্ত পুঁজির প্রাপ্যতা
iii. পরিকল্পনা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. ii ও iii
সঠিক উত্তর: গ. i ও ii
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা