২০১৪ সালের এসএসসির প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১ পরিচ্ছেদ-২
প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য দেওয়া হলো সামাজিক বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর।

১১. ‘ধর্ম হলো পবিত্র জগৎ সম্পর্কে বিশ্বাস ও তৎসংশ্লিষ্ট বিভিন্ন অনুষ্ঠানাদি’ কে বলেছেন?
ক. টেইলর খ. ফ্রেজার গ. ডুর্খেইম ঘ. ম্যাকাইভার
সঠিক উত্তর: গ. ডুর্খেইম
১২. ধর্ম মানুষকে কী শিক্ষা দেয়?
ক. পরিশ্রমী হতে খ. চালাক হতে
গ. যুদ্ধ করতে ঘ. ন্যায়পরায়ণ হতে
সঠিক উত্তর: ঘ. ন্যায়পরায়ণ হতে।
# নিচের অনুচ্ছেদটি পড়ে ১৩ ও ১৪ নম্বর প্রশ্নগুলোর উত্তর দাও।
শিহাদের বাবা-মা তাকে খুব স্নেহ ও যত্ন করেন। ছোট ভাই ও পাড়ার বন্ধুরা মিলে মসজিদ ও স্কুলে যায়। এভাবে নানা উপায়ে শিক্ষা লাভ করে। সমাজে আজ শিহাদ প্রতিষ্ঠিত। যেকোনো নতুন পরিবেশেই সে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে।
১৩. কোন প্রক্রিয়ায় শিহাদ সমাজে প্রতিষ্ঠিত—
ক. সামাজিক পরিবর্তন খ. সামাজিকীকরণ
গ. সামাজিক প্রগতি ঘ. সামাজিক পুনর্গঠন
সঠিক উত্তর: খ. সামাজিকীকরণ
১৪. শিহাদের পিতা-মাতার মধ্যে অশান্তি বিরাজ করলে শিহাদের জীবন কী সমস্যা দেখা দিতে পারে?
i. পরনির্ভরশীলতা
ii. মানসিক বিকারগ্রস্ততা iii. অপরাধপ্রবণতা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. i ও iii ঘ. ii ও iii
সঠিক উত্তর: ঘ. ii ও iii
১৫. শিশুকে অপরাধমূলক কাজে জড়িত করার ব্যাপারে শক্তিশালী ভূমিকা পালন করে—
ক. পরিবার খ. পরিবেশ
গ. বাবা ও মা ঘ. খেলার সাথি
সঠিক উত্তর: ঘ. খেলার সাথি
১৬. শিশুর ব্যক্তিত্ব গঠনে কোন বিষয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
ক. উন্নত মানের খাওয়াদাওয়া
খ. পিতামাতার মধ্যে মধুর সর্ম্পক
গ. বেড়াতে যাওয়া ঘ. ভালো স্কুলে পড়ালেখা
সঠিক উত্তর: খ. পিতামাতার মধ্যে মধুর সম্পক
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

সহকারী শিক্ষক, বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চবিদ্যালয়, টাঙ্গাইল