২০১৪ সালের এসএসসির প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১ পরিচ্ছেদ-২
প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য দেওয়া হলো সামাজিক বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর।
১৭. যে গোষ্ঠী সদস্যদের মধ্যে প্রত্যক্ষ ও ঘনিষ্ঠ সম্পর্কে বিদ্যমান থাকে, তাকে বলে—
ক. প্রধান গোষ্ঠী খ. মুখ্য গোষ্ঠী
গ. সাধারণ গোষ্ঠী ঘ. তত্ত্বাবধায়ক গোষ্ঠী
সঠিক উত্তর: খ. মুখ্য গোষ্ঠী
১৮. বর্তমান গ্রামের চিত্তবিনোদনের প্রধান মাধ্যম হলো—
ক. যাত্রা খ. টিভি গ. বইপত্র ঘ. খেলার সাথী
সঠিক উত্তর: খ. টিভি
১৯. অণু পরিবার কয় পুরুষে আবদ্ধ?
ক. এক পুরুষে খ. দুই পুরুষে
গ. তিন পুরুষে ঘ. চার পুরুষে
সঠিক উত্তর: খ. দুই পুরুষে
২০. নয়াবাস পরিবার কয় পুরুষে আবদ্ধ?
ক. ১ খ. ২ গ. ৩ ঘ. ৪
সঠিক উত্তর: ক. ১
২১. গোষ্ঠী জীবনের প্রথম ধাপ হলো—
ক. সামাজিক জীবন খ. বন্য জীবন
গ. পারিবারিক জীবন ঘ. রাজনৈতিক জীবন
সঠিক উত্তর: গ. পারিবারিক জীবন
২২. বংশ গণনার ভিত্তিতে পরিবারকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
সঠিক উত্তর: ক. ২।
২৩. সামাজিক ঐক্য বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে—
ক. ধর্ম খ. সংস্কৃতি গ. রাষ্ট্র ঘ. সমাজ
সঠিক উত্তর: ক. ধর্ম
২৪. কিসের ক্রিয়াকর্মের ওপর সমাজ টিকে আছে?
ক. প্রথার খ. প্রথা প্রতিষ্ঠানের
গ. প্রতিষ্ঠানের ঘ. মানুষের
সঠিক উত্তর: খ. প্রথা প্রতিষ্ঠানের
২৫. পরিবারের সব সদস্য মিলেমিশে বনভোজন করা কোনো দর্শণীয় স্থানে বেড়াতে যাওয়া, ঘরে বসে টিভি দেখা, কারও জন্ম উৎসব পালন করা —এগুলো পরিবারে কোন কাজগুলোর মধ্যে অন্তর্ভুক্ত?
ক. চিত্তবিনোদনমূলক খ. অবসরমূলক
গ. শিক্ষামূলক ঘ. সমাজসেবামূলক
সঠিক উত্তর: ক. চিত্তবিনোদনমূলক
২৬. শিশুর ব্যক্তিত্ব নির্ভর করে কয়টি সম্পর্কের ওপর?
ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি
সঠিক উত্তর: খ. তিনটি
২৭. গৌণ গোষ্ঠীর সদস্যদের মধ্যে কোন ধরনের সম্পর্ক গড়ে ওঠে না?
i. সামাজিক ii. ব্যক্তিগত iii. আত্মিক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. iii গ. i ও iii ঘ. ii ও iii
সঠিক উত্তর: গ. i ও iii
২৮. মানুষ সংঘ গঠন করে কেন?
i. সাধারণ লক্ষ্য ও উদ্দেশ্য সাধনের জন্য
ii. অর্থনৈতিক সুবিধা ভোগ করার জন্য
iii. নিজেদের অবস্থা সুসংহত করার জন্য
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. ii ও iii
সঠিক উত্তর: ক. i
২৯. সামাজিক মূল্যবোধ তৈরি হয়—
i. ধর্মের দ্বারা ii. সামাজিক দায়বদ্ধতার দ্বারা
iii. শিক্ষার দ্বারা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর: গ. i ও iii
৩০. বাংলাদেশ টেলিভিশনের শিশুদের জন্য প্রচারিত মীনা কার্টুন ও সিসিমপুর কী ধরনের অনুষ্ঠান—
i. বিনোদনমূলক ii. শিক্ষামূলক
iii. সচেতনতামূলক
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর: ঘ. i, ii ও iii
৩১. শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিশু কী কী শিক্ষা গ্রহণ করে?
i. সামাজিক কর্তব্যপরায়ণতা
ii. সামাজিক চেতনা বোধ iii. সাংস্কৃতিক জ্ঞান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর: ঘ. i, ii ও iii
৩২. সামাজিকীকরণে শিশুর নেতৃত্ব দেওয়ার গুণাবলি বিকশিত হয়—
ক. শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে
খ. পরিবারের মাধ্যমে গ. খেলার সাথির মাধ্যমে
ঘ. সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে
সঠিক উত্তর: গ. খেলার সাথির মাধ্যমে
৩৩. সামাজিকীকরণ একটি—
ক. গোষ্ঠী খ. নীতি গ. প্রতিষ্ঠান ঘ. প্রক্রিয়া
সঠিক উত্তর: ঘ. প্রক্রিয়া
৩৪. শিশুর ব্যক্তিত্ব বিকাশের পথে মূল উপাদান জোগায়—
ক. শিক্ষা খ. বংশগতি গ. শিক্ষক ঘ. পিতামাতা
সঠিক উত্তর: খ. বংশগতি
৩৫. ‘ধর্ম হলো আত্মিক জীবে বিশ্বাস’—বলেছেন
ক. টেইলর খ. রস গ. মেয়ার ঘ.ফ্রেজার
সঠিক উত্তর: ক. টেইলর
৩৬. মার্টল কে ছিলেন?
ক. নীলকর খ. গভর্ণর
গ. লেখক ঘ. ইংরেজ সেনাপতি
সঠিক উত্তর: ঘ. ইংরেজ সেনাপতি
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

সহকারী শিক্ষক, বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চবিদ্যালয়, টাঙ্গাইল