২০১৪ সালের এসএসসির প্রস্তুতি: বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্ন  অংশ-১৩
প্রিয় এসএসসি পরীক্ষার্থী, শুভেচ্ছা নিও। আজ বাংলা ২য় পত্রের কিছু বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

সমাপিকা, অসমাপিকা ও যৌগিক ক্রিয়া
১। কোন ক্রিয়া একজনের চালনায় অন্য কর্তৃক অনুষ্ঠিত হয়?
ক. সকর্মক ক্রিয়া খ. অকর্মক ক্রিয়া
গ. প্রযোজক ক্রিয়া ঘ. যৌগিক ক্রিয়া
সঠিক উত্তর: গ. প্রযোজক ক্রিয়া
২। পূর্ণাঙ্গ বাক্য গঠন করতে হলে কোন ক্রিয়া অবশ্যই ব্যবহার করতে হয়?
ক. যৌগিক ক্রিয়া খ. অসমাপিকা ক্রিয়া
গ. সমপিকা ক্রিয়া ঘ. কোনোটিই নয়
সঠিক উত্তর: গ. সমপিকা ক্রিয়া
৩। কিসের ভেদে ক্রিয়ার রূপের পার্থক্য হয় না?
ক. বচনভেদে খ. বর্ণনা
গ. অর্থভেদে ঘ. প্রয়োগভেদে
সঠিক উত্তর: ক. বচনভেদে
৪। কোনটি অসমাপিকা ক্রিয়া প্রকাশের বিভক্তি নয়?
ক. ইয়া>এ খ. ইলে>লে
গ. ইতে>তে ঘ. ইনে>নে
সঠিক উত্তর: ঘ. ইনে>নে
৫। সমাপিকা ক্রিয়া গঠিত হয় কীভাবে?
ক. ধাতুর সঙ্গে বর্তমান, অতীত বা ভবিষ্যৎ কালের বিভক্তি যুক্ত হয়ে
খ. ধাতুর সঙ্গে কাল-নিরপেক্ষ হয়ে
গ. ধাতুর সঙ্গে বর্তমানকালের বিভক্তি যুক্ত হয়ে
ঘ. ধাতুর সঙ্গে অতীতকালের বিভক্তি যুক্ত হয়ে
সঠিক উত্তর:
ক. ধাতুর সঙ্গে বর্তমান, অতীত বা ভবিষ্যৎ কালের বিভক্তি যুক্ত হয়ে
৬। অসমাপিকা ক্রিয়াঘটিত বাক্যে কর্তা কত প্রকার?
ক. ১২ প্রকার খ. ৩ প্রকার
গ. ২ প্রকার ঘ. ৬ প্রকার
সঠিক উত্তর: খ. ৩ প্রকার
৭। ‘বৃষ্টি থেমে গেল’—যৌগিক ক্রিয়ার কোন অর্থ প্রকাশ করে?
ক. অবিরাম খ. ক্রমশ অর্থ
গ. সমাপ্তি অর্থ ঘ. সম্ভাবনা
সঠিক উত্তর: গ. সমাপ্তি অর্থ
৮। ‘সাপেক্ষতা’ অর্থে অসমাপিকা ক্রিয়া ব্যবহারের সঠিক উদাহরণ কোনটি?
ক. আজ গেলেও যা, কাল গেলেও তা
খ. তিনি গেলে কাজ হবে
গ. চারটা বাজলে স্কুল ছুটি হবে
ঘ. বৃষ্টিতে ভিজলে সর্দি হবে
সঠিক উত্তর: খ. তিনি গেলে কাজ হবে
৯। বাক্যের ক্রিয়াপদ ও কর্মপদ একই ধাতু থেকে গঠিত হলে, ওই কর্মপদকে কী বলে?
ক. বিধেয় কর্ম খ. প্রযোজক কর্ম
গ. ধাতুর্থক কর্ম ঘ. দ্বিকর্মক ক্রিয়ার কর্ম
সঠিক উত্তর: গ. ধাতুর্থক কর্ম
১০। কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া ‘নিমিত্ত’ অর্থ প্রকাশ করছে?
ক. এখন আমি যেতে চাই
খ. এখন ট্রেন ধরতে হবে
গ. পদ্মফুল দেখতে সুন্দর
ঘ. মেলা দেখতে ঢাকা যাব
সঠিক উত্তর:
ঘ. মেলা দেখতে ঢাকা যাব।

বাংলা অনুজ্ঞা
১। ‘ওখানে যাস না’—কোন অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে?
ক. আদেশ খ. উপদেশ
গ. অনুরোধ ঘ. বিধান
সঠিক উত্তর: খ. উপদেশ।

শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল