
গদ্য
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্র থেকে কিছু বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।
রচনার শিল্পগুণ
১. ‘অগ্নি’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. অম্বু খ. মার্তণ্ড গ. কুন্তল ঘ. হুতভুক
সঠিক উত্তর: ঘ. হুতভুক
২. রচনার বড় গুণ কোনটি?
ক. অর্থব্যক্তি খ. প্রাঞ্জলতা গ. রচনা দীর্ঘ করা
ঘ. সংস্কৃত শব্দ ব্যবহার করা
সঠিক উত্তর: খ. প্রাঞ্জলতা
৩. কোনটি ‘অগ্নি’ শব্দের সমার্থক নয়?
ক. মার্তণ্ড খ. বৈশ্বানর গ. বায়ুসখা ঘ. হুতভুক
সঠিক উত্তর: ক. মার্তণ্ড
৪. ইশতিহারের অপর নাম কী?
ক. বিজ্ঞপ্তি খ. বিজ্ঞাপন গ. পরোয়ানা ঘ. সমন
সঠিক উত্তর: খ. বিজ্ঞাপন
৫. ‘রচনার শিল্পগুণ’ প্রবন্ধে ‘জাতি’ শব্দের কয়টি অর্থ বলা হয়েছে?
ক. তিনটি খ. চারটি গ. পাঁচটি ঘ. ছয়টি
সঠিক উত্তর: গ. পাঁচটি
৬. ‘কুবলয়’ অর্থ কী?
ক. পদ্ম খ. গোলাপ গ. সরোবর ঘ. শাপলা
সঠিক উত্তর: ক. পদ্ম
৭. ‘ঊন বর্ষায় দুনো শীত’—এটি কী?
ক. প্রবাদ খ. প্রবচন গ. ডাক ও খনার বচন ঘ. গাঁথা
সঠিক উত্তর: গ. ডাক ও খনার বচন
৮. প্রাঞ্জলতার বৈশিষ্ট্য কী?
ক. পড়ামাত্র বুঝতে পারা
খ. যা লিখতে চাই, তা সুন্দর করে লেখা
গ. লিখতে গিয়ে সুন্দর শব্দের বাছাই করা
ঘ. যা বলতে চাই, তা বলতে পারা
সঠিক উত্তর: ক. পড়ামাত্র বুঝতে পারা
৯. ‘রচনার শিল্পগুণ’ কোন জাতীয় রচনা?
ক. সাহিত্যবিষয়ক খ. দর্শনবিষয়ক
গ. উপদেশমূলক ঘ. সমালোচনামূলক
সঠিক উত্তর: গ. উপদেশমূলক
১০. ‘প্রাঞ্জলতা’ অর্থ কী?
ক. রসাত্মক বর্ণনা খ. কাঠিন্য
গ. শৈল্পিকতা ঘ. সহজবোধ্যতা
সঠিক উত্তর: ঘ. সহজবোধ্যতা
১১. ‘অর্থব্যক্তি’—অর্থ কী?
ক. সম্পদশালী খ. ব্যক্তিত্বসম্পন্ন
গ. অর্থ প্রকাশ ঘ. অর্থের জন্য ব্যক্তি
সঠিক উত্তর: গ. অর্থ প্রকাশ
১২. ‘পরিভাষা’ বলতে কী বোঝায়?
ক. পরিহাস খ. পরিতাপ গ. সুন্দর ভাষা
ঘ. বিশেষ অর্থে ব্যবহূত শব্দ
সঠিক উত্তর: ঘ. বিশেষ অর্থে ব্যবহূত শব্দ
১৩. সহজবোধ্য তথা সহজে বোঝা যায়, এমন রচনাগুণের নাম কী?
ক. অর্থব্যক্তি খ. বর্ণনাত্মক গ. প্রাঞ্জলতা ঘ. রসাত্মক
সঠিক উত্তর: গ. প্রাঞ্জলতা
১৪. কোন কথা বাড়াতে প্রাবন্ধিক নিষেধ করেছেন?
ক. অস্পষ্ট খ. দুর্বোধ্য গ. অপ্রয়োজনীয় ঘ. অনর্থক
সঠিক উত্তর: ঘ. অনর্থক।
সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল