অধ্যায়-১
প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য দেওয়া হলো সামাজিক বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর।
পরিচ্ছেদ-২
৪৭. কোনটি সামাজিক গোষ্ঠী নয়?
ক. সন্ত্রাসবাদী দল খ. নারী পাচারকারী দল
গ. শিশু অপহরণচক্র ঘ. ওপরের সব
সঠিক উত্তর: ঘ. ওপরের সব
৪৮. মহাপ্রাণবাদ তত্ত্বের জনক—
ক. ডারউইন খ. মেরেট গ. কুলি ঘ. রুশো
সঠিক উত্তর: খ. মেরেট
৪৯. বিবাহ কোন ধরনের প্রতিষ্ঠান?
ক. অর্থনৈতিক খ. সামাজিক
গ. রাজনৈতিক ঘ. বিনোদনমূলক
সঠিক উত্তর: খ. সামাজিক
৫০. আদিম মানুষ মৃত পূর্বপুরুষের আত্মাকে পূজা দিত, কারণ—
ক. প্রেতাত্মাকে খুশি করার জন্য
খ. স্মরণ করার জন্য গ. শ্রদ্ধা জানানোর জন্য
ঘ. বিদায় জানানোর জন্য
সঠিক উত্তর: ক. প্রেতাত্মাকে খুশি করার জন্য
৫১. সামাজিকীকরণের মাধ্যম কোনটি?
i. পিতামাতা ii. সহপাঠী iii. সংস্কৃতি
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর: ঘ. i, ii ও iii
৫২. কোনটি গণমাধ্যম?
i. রেডিও ii. ম্যাগাজিন iii. চলচ্চিত্র
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর: ঘ. i, ii ও iii.
৫৩. সংস্কৃতি চর্চার ক্ষেত্রে কোন গণমাধ্যম সবচেয়ে কার্যকরী?
i. রেডিও ii. টেলিভিশন iii. সংবাদপত্র
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. ii ও iii
সঠিক উত্তর: খ. ii
৫৪. গণমাধ্যমের সবচেয়ে বড় ভূমিকা কোনটি?
ক. সচেতনতা সৃষ্টি খ. তথ্যের একমাত্র মাধ্যম
গ. জ্ঞানের প্রধানতম মাধ্যম
ঘ. সংস্কৃতির ধারক ও বাহক
সঠিক উত্তর: ক. সচেতনতা সৃষ্টি
৫৫. ‘আত্মা হলো মূল ভিত্তি।’ বলেছেন—
ক. ম্যাকাইভার খ. টেইলর গ. পেজ ঘ. ডুর্খেইম
সঠিক উত্তর: খ. টেইলর
৫৬. টেইলর প্রণীত উৎপত্তিসংক্রান্ত মতবাদকে বলা হয়—
ক. সর্বপ্রাণবাদ খ. মহাপ্রাণবাদ
গ. বিবর্তনবাদ ঘ. আবর্তনবাদ
সঠিক উত্তর: ক. সর্বপ্রাণবাদ
৫৭. সামাজিকীকরণে শিশুর নেতৃত্ব দেওয়ার গুণাবলি বিকশিত হয়—
ক. শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে
খ. পরিবারের মাধ্যমে
গ. খেলার সাথির মাধ্যমে
ঘ. সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে
সঠিক উত্তর: গ. খেলার সাথির মাধ্যমে।
পরিচ্ছেদ-৩
১. কোনটি সমাজকাঠামোর অবিচ্ছেদ্য উপাদান?
ক. মূল্যবোধ খ. আইনের শাসন
গ. জনসংখ্যা ঘ. সামাজিক প্রগতি
সঠিক উত্তর: গ. জনসংখ্যা
২. আদিম সমাজে বৈষম্য ছিল, এটা কারা স্বীকার করে না?
ক. মুসলমানরা খ. হিন্দুরা
গ. গণতন্ত্রীরা ঘ. মার্কসবাদীরা
সঠিক উত্তর: ঘ. মার্কসবাদীরা
৩. কিসের ক্রিয়াকর্মের ওপরই সমাজ টিকে আছে?
ক. প্রথার খ. প্রথা প্রতিষ্ঠানের
গ. প্রতিষ্ঠানের ঘ. মানুষের
সঠিক উত্তর: খ. প্রথা প্রতিষ্ঠানের
৪. সমাজ কাঠামো হলো মূলত—
ক. একটি বিশাল ধারণা খ. একটি মূর্ত ধারণা
গ. একটি বিমূর্ত ধারণা ঘ. একটি স্বতঃস্ফূর্ত ধারণা
সঠিক উত্তর: গ. একটি বিমূর্ত ধারণা
৫. শিক্ষা, চিকিৎসা, খাওয়া, পড়া বিভিন্ন ক্ষেত্রে কে কতটুকু সুযোগ-সুবিধা পাবে তা কিসের দ্বারা নির্ধারিত হয়?
ক. সামাজিক মর্যাদা খ. সামাজিক স্তরবিন্যাস
গ. সামাজিক শ্রেণী ঘ. সামাজিক অবস্থান
সঠিক উত্তর: খ. সামাজিক স্তরবিন্যাস
৬. সমাজ কাঠামো চোখে দেখা যায় না বা—
ক. কাজে লাগানো যায় না খ. স্পর্শ করা যায় না
গ. তৈরি করা যায় না ঘ. ধ্বংস করা যায় না
সঠিক উত্তর: খ. স্পর্শ করা যায় না
৭. সমাজের মানুষকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করার ক্ষেত্রে যেসব বিষয় কাজ করে তা হচ্ছে—
i. অর্থ, পেশা ও ক্ষমতা
ii. ক্ষমতা, মর্যাদা ও শিক্ষা
iii. অর্থ, ক্ষমতা ও মর্যাদা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর: ঘ. i, ii ও iii
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল