২০১৪ সালের এসএসসিরপ্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গদ্য

প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্র থেকে কিছু বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।

অপূর্ব ক্ষমা

১০. ‘আশীর্বাদ করি তুমি চিরজীবী হও’—হজরত ইমাম হাসান (রা.) কাকে বলেছিলেন?

ক. স্ত্রী জায়েদাকে খ. পুত্র কাসেমকে

গ. স্ত্রী জয়নবকে ঘ. ভাই হোসেনকে

সঠিক উত্তর: খ. পুত্র কাসেমকে

১১. মাতামহের বাক্য‘আজ সফল হইল’—এটি কার উক্তি?

ক. জয়নবের খ. কাসেমের

গ. হজরত ইমাম হাসান (রা.)-এর

ঘ. হজরত ইমাম হোসেন (রা.)-এর

সঠিক উত্তর: গ. হজরত ইমাম হাসান (রা.)-এর

১২. ‘আমি আপনার চির আজ্ঞাবহ দাস।’—কার উক্তি?

ক. হজরত জিব্রাইল (আ.)-এর

খ. দ্বারবানের

গ. হজরত ইমাম হাসান (রা.)-এর 

ঘ. হজরত ইমাম হোসেন (রা.)-এর

সঠিক উত্তর: ঘ. হজরত ইমাম হোসেন (রা.)-এর

১৩. হোসাইন ও এজিদের মধ্যে কোন বিষয়ে দ্বন্দ্ব ছিল?

ক. রাজনৈতিক খ. পারিবারিক

গ. সামাজিক ঘ. পৈতৃক

সঠিক উত্তর: ক. রাজনৈতিক

১৪. হজরত ইমাম হাসান (রা.) কীভাবে শাহাদাতবরণ করলেন?

ক. পানির তৃষ্ণায়

খ. শত্রু কর্তৃক বিষ প্রয়োগে

গ. শত্রুর তরবারির আঘাতে

ঘ. ছুরিকাঘাতে

সঠিক উত্তর: খ. শত্রু কর্তৃক বিষ প্রয়োগে

১৫. মৃত্যুর আগে হজরত ইমাম হাসান (রা.) কার কাছে মার্জনা চাইলেন?

ক. হাসনে বানু ও জয়নবের কাছে

খ. উপস্থিত সবার কাছে

গ. স্ত্রীর কাছে ঘ. হোসেনের কাছে

সঠিক উত্তর: ক. হাসনে বানু ও জয়নবের কাছে

১৬. বিষ প্রদানকারীর প্রতি হজরত ইমাম হাসান (রা.) কী প্রকাশ করেছিলেন?   ক. আক্ষেপ

খ. ক্ষোভ গ. ক্রোধ ঘ. অনুযোগ

সঠিক উত্তর: ক. আক্ষেপ

১৭. হজরত ইমাম হোসেন (রা.) কোথায় নিহত হয়েছিলেন? 

ক. ইরাকে খ. কারবালার প্রান্তরে

গ. কুফায় ঘ. মক্কায়

সঠিক উত্তর: খ. কারবালার প্রান্তরে

১৮. মৃত্যুপথযাত্রী হজরত ইমাম হাসান (রা.)-এর শেষ কথা কোনটি?

সখিনার সঙ্গে কাসেমের বিয়ে দিয়ো খ. চলিলাম

গ. বিষদাতাকে ক্ষমা করো

ঘ. জায়েদাকে সুখে রেখো

সঠিক উত্তর: খ. চলিলাম।

১৯. মদিনার খেলাফত নিয়ে কার সঙ্গে হজরত আলী (রা.)-এর বিরোধ ছিল?

ক. হজরত ইমাম হোসেন (রা.)-এর

খ. হজরত ইমাম হাসান (রা.)-এর

গ. কাসেমের

ঘ. হজরত মুয়াবিয়ার (রা.)

সঠিক উত্তর: ঘ. হজরত মুয়াবিয়ার (রা.)।

# পরবর্তী অংশ ছাপা হবেআগামীকাল