পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বণ্টন
২০১৪ সালের জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষা সর্বমোট ১১০০ নম্বরে গৃহীত হবে। বিষয়ভিত্তিক নম্বর ও প্রশ্নধারা নিচে দেওয়া হলো।
আবশ্যিক ১০০০, ঐচ্ছিক/অতিরিক্ত ১০০ নম্বর।
বিষয়ের নাম মোট নম্বর
১। কোরআন মজিদ ও তাজবিদ ১০০
২। আকাইদ ও ফিকহ ১০০
৩। আরবি ১ম পত্র ১০০
৪। আরবি ২য় পত্র ১০০
৫। বাংলা ১ম পত্র ১০০
৬। বাংলা ২য় পত্র ৫০
৭। ইংরেজি ১ম পত্র ১০০
৮। ইংরেজি ২য় পত্র ৫০
৯। গণিত ১০০
১০। সামাজিক বিজ্ঞান ১০০
১১। বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ১০০
১২। ঐচ্ছিক/অতিরিক্ত যেকোনো একটি
কৃষিশিক্ষা/গার্হস্থ্য অর্থনীতি ১০০
সর্বমোট = ১১০০
১। কোরআন মজিদ ও তাজবিদ: পূর্ণমান-১০০
সঠিক উত্তর বাছাই প্রশ্ন: ৪০
প্রথম-তৃতীয় অধ্যায়ের মধ্য থেকে ৩২টি এবং চতুর্থ অধ্যায় (তাজবিদ অংশ) থেকে আটটিসহ মোট ৪০টি প্রশ্ন থাকবে: ৪০টির উত্তর লিখন ১×৪০ = ৪০
রচনামূলক প্রশ্ন: ৬০
প্রথম-তৃতীয় অধ্যায়ের মধ্য থেকে সাতটি প্রশ্নের মধ্যে পাঁচটি এবং চতুর্থ অধ্যায় (তাজবিদ অংশ) থেকে দুটি প্রশ্নের মধ্যে একটিসহ মোট নয়টি প্রশ্নের মধ্যে ছয়টি প্রশ্নের উত্তর লিখন ১০×৬ = ৬০
সর্বমোট = ১০০
২। আল আকায়েদ ওয়াল ফিকহ: পূর্ণমান-১০০
সঠিক উত্তর বাছাই প্রশ্ন: ৪০
আকায়েদ অংশ থেকে ১৩টি, ফিকহ অংশ থেকে ২০টি এবং আখলাক অংশ থেকে সাতটিসহ মোট ৪০টি প্রশ্নের উত্তর লিখন ১×৪০ = ৪০
রচনামূলক প্রশ্ন: ৬০
ক) আকায়েদ অংশ থেকে তিনটি প্রশ্ন থাকবে; দুটির উত্তর লিখন ১০×২ = ২০
খ) ফিকহ অংশ থেকে চারটি প্রশ্ন থাকবে; তিনটির উত্তর লিখন ১০×৩ = ৩০
গ) আখলাক অংশ থেকে দুটি প্রশ্ন থাকবে; একটির উত্তর লিখন ১০×১ = ১০
সর্বমোট = ১০০
৩। আরবি ১ম পত্র: পূর্ণমান-১০০
৪। আরবি ২য় পর্ব: পূর্ণমান-১০০
(আরবি ১ম ও ২য় পত্রের মানবণ্টন আরবি হরফের জন্য এখানে দেওয়া গেল না।)
৫। বাংলা প্রথম পত্র: পূর্ণমান-১০০
এককথায়/এক বাক্যে প্রশ্ন উত্তর: ৪০
গদ্য ও পদ্য অংশ থেকে ২৫টি প্রশ্ন থাকবে, ২০টির উত্তর লিখন প্রতি উত্তরের জন্য ২। ২×২০ = ৪০
রচনামূলক প্রশ্নের উত্তর: ৬০
গদ্যাংশ—৩০
১। রচনামূলক প্রশ্ন: চারটি প্রশ্ন থাকবে, দুটির উত্তর লিখন ১০×২ = ২০
২। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন: তিনটি প্রশ্ন থাকবে; একটির উত্তর লিখন ৪×১ = ৪
৩। ব্যাখ্যা: তিনটি উদ্ধৃতি থাকবে: একটির সপ্রসঙ্গ ব্যাখ্যা লিখন ৬×১ = ৬
পদ্যাংশ—৩০
১। রচনামূলক প্রশ্ন: চারটি প্রশ্ন থাকবে, দুটির উত্তর লিখন ১০×২ = ২০
২। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন: তিনটি প্রশ্ন থাকবে; একটির উত্তর লিখন ৪×১ = ৪
৩। ব্যাখ্যা: তিনটি উদ্ধৃতি থাকবে: একটির সপ্রসঙ্গ ব্যাখ্যা লিখন ৬×১ = ৬
সর্বমোট = ১০০।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল