
এই দেশ এই মানুষ
প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ের আলোচনায় আজ রয়েছে প্রথম প্রবন্ধ ‘এই দেশ এই মানুষ’।
প্রশ্ন: বাক্যগুলোর ক্রিয়াপদের চলিত রূপ লেখ:
১. আমাদের সৌভাগ্য যে আমরা বাংলাদেশ জন্মিয়াছি।
উত্তর: আমাদের সৌভাগ্য যে আমরা বাংলাদেশ জন্মেছি।
২. তাহারা নিজ নিজ ভাষায় কথা বলিয়া থাকে।
উত্তর: তাহারা নিজ নিজ ভাষায় কথা বলে থাকে
৩. সবাইকে তাই আমাদের শ্রদ্ধা করিতে হইবে।
উত্তর: সবাইকে তাই আমাদের শ্রদ্ধা করতে হবে।
৪. ত্রিপুরার লোকজনও বাঙ্গালি, সকলেই বাংলায় কথা বলিয়া থাকে।
উত্তর: ত্রিপুরার লোকজনও বাঙ্গালি, সকলেই বাংলায় কথা বলে থাকে।
৫. এই যে এত কথা বলিতেছি, তাহার একটাই উদ্দেশ্য।
উত্তর: এই যে এত কথা বলছি, তাহার একটাই উদ্দেশ্য।
৬. মুসলমানদের দুইটা ঈদ রহিয়াছে।
উত্তর: মুসলমানদের দুইটা ঈদ রয়েছে।
৭. মানুষকে এইভাবে তো ভালবাসিতে হইবে।
উত্তর: মানুষকে এইভাবে তো ভালবাসতে হবে।
৮. দেশটাকে তাই যতটা পারা যায়, কাছে থেকে দেখিতে হইবে।
উত্তর: দেশটাকে তাই যতটা পারা যায়, কাছে থেকে দেখতে হবে।
৯. মানুষে মানুষে মিলেমিশে থাকলেই তো ভালবাসা জন্মাইবে।
উত্তর: মানুষে মানুষে মিলেমিশে থাকলেই তো ভালবাসা জন্মাবে।
১০. দেশকে ভালোবাসার মধ্য দিয়েই সার্থক হইয়া উঠিবে আমাদের জীবন।
উত্তর: দেশকে ভালোবাসার মধ্য দিয়েই সার্থক হয়ে উঠবে আমাদের জীবন।
১১. কৃষকরা কাজ না করিলে আমাদের খাদ্য জোগাইতো কে?
উত্তর: কৃষকরা কাজ না করলে আমাদের খাদ্য জোগাইতো কে?
প্রশ্ন: বানান শুদ্ধ করে লেখো
১. আমাদের সোভাগ্য যে আমরা বাংলাদেশে জন্মেছি।
উত্তর: আমাদের সৌভাগ্য যে আমরা বাংলাদেশে জন্মেছি।
২. ওই সিমান্তের ওপারেই ভারতের ত্রিপুরা রাজ্য।
উত্তর: ওই সীমান্তের ওপারেই ভারতের ত্রিপুরা রাজ্য।
৩. বাংলাদেশের সংখ্যাগরিষ্ট মানুষ বাঙালি।
উত্তর: বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বাঙালি।
৪. এত বৈচিত্র খুব কম দেশেই থাকে।
উত্তর: এত বৈচিত্র্য খুব কম দেশেই থাকে।
৫. সবাই আমরা পরষ্পরের বন্ধু।
উত্তর: সবাই আমরা পরস্পরের বন্ধু।
৬. সবাইকে তাই আমাদের শ্রদ্দা করতে হবে।
উত্তর: সবাইকে তাই আমাদের শ্রদ্ধা করতে হবে।
৭. সবাই আমরা বাংলাদেশের অদিবাসী।
উত্তর: সবাই আমরা বাংলাদেশের অধিবাসী।
৮. নানা ধরনের মানুষ, নানা ধরনের পেসা।
উত্তর: নানা ধরনের মানুষ, নানা ধরনের পেশা।
৯. গারোদের নিজস্ম ভাষা আছে।
উত্তর: গারোদের নিজস্ব ভাষা আছে।
১০. মানুষে মানুষে মিলেমিসে থাকলেই তো ভালোবাসা জন্মাবে।
উত্তর: মানুষে মানুষে মিলেমিশে থাকলেই তো ভালোবাসা জন্মাবে।
সিনিয়র শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল