২০১৪ সালের প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাইয়ুম চৌধুরী
কাইয়ুম চৌধুরী

বহুনির্বাচনি প্রশ্ন 
প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের ১ম অধ্যায় থেকে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন নিয়ে আলোচনা করছি। প্রতিটি প্রশ্নের মান ১।

# সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।
১৩. ছয় দফা আন্দোলন কত সালে হয়?
ক. ১৯৫৬ সালে খ. ১৯৫৪ সালে
গ. ১৯৬৮ সালে ঘ. ১৯৬৬ সালে
উত্তর: ঘ. ১৯৬৬ সালে
১৪. কত সালের নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় অর্জন করে?
ক. ১৯৭৪ সালের খ. ১৯৭০ সালের
গ. ১৯৬৮ সালের ঘ. ১৯৬৯ সালের
উত্তর: খ. ১৯৭০ সালের
১৫. ১৯৬৯ সালটি ইতিহাসে স্মরণীয় কেন?
ক. ভাষা আন্দোলনের জন্য
খ. পলাশী যুদ্ধ ও ইংরেজ শাসনের জন্য
গ. গণ-অভ্যুত্থানের জন্য ঘ. ছয় দফা আন্দোলনের জন্য

উত্তর: গ. গণ-অভ্যুত্থানের জন্য
১৬. বঙ্গবন্ধু ১৯৭১ সালের কত তারিখে স্বাধীনতা ঘোষণা করেন?
ক. ২৬ মার্চ খ. ২৫ মার্চ
গ. ৭ মার্চ ঘ. ওপরের কোনোটিই নয়
উত্তর: ক. ২৬ মার্চ
১৯. মুক্তিযুদ্ধে বিরোধিতা করে পাকিস্তানি বাহিনীর সহযোগী হয়ে কাজ করে, এমন বাহিনীর নাম কোনটি নয়?
ক. শান্তি কমিটি খ. আলবদর
গ. মুক্তি বাহিনী ঘ. আলশামস
উত্তর: গ. মুক্তি বাহিনী
১৭. মুজিবনগর সরকার ১৯৭১ সালের কত তারিখে শপথ গ্রহণ করে?
ক. ১৭ মার্চ খ. ১৭ মে গ. ১৭ এপ্রিল ঘ. ১৭ জুন
উত্তর: গ. ১৭ এপ্রিল
১৮. তাজউদ্দীন আহমদ মুজিবনগর সরকারের কোন পদে ছিলেন?
ক. রাষ্ট্রপতি খ. প্রধানমন্ত্রী গ. উপরাষ্ট্রপতি ঘ. অর্থমন্ত্রী
উত্তর: খ. প্রধানমন্ত্রী
২০. মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য বাংলাদেশকে কয় সেক্টরে ভাগ করা হয়?
ক. ৮ সেক্টরে খ. ১০ সেক্টরে
গ. ১১ সেক্টরে ঘ. ১৪ সেক্টরে
উত্তর: গ. ১১ সেক্টরে
২১. অভ্যন্তরীণ নৌপথ ও সমুদ্র উপকূলীয় অঞ্চল চট্টগ্রাম চালনা কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল?
ক. ৮ নম্বর সেক্টরে খ. ৯ নম্বর সেক্টরে
গ. ১০ নম্বর সেক্টরে ঘ. ১১ নম্বর সেক্টরে
উত্তর: গ. ১০ নম্বর সেক্টরে
২২. ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের কোন সময় পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে?
ক. সকালে খ. সন্ধ্যায় গ. বিকেলে ঘ. রাতে
উত্তর: গ. বিকেলে
২৩. শহীদ বুদ্ধিজীবী দিবস কত তারিখে?
ক. ১৪ ডিসেম্বর খ. ১০ ডিসেম্বর
গ. ১৮ জুলাই ঘ. ১৪ সেপ্টেম্বর
উত্তর: ক. ১৪ ডিসেম্বর
২৪. মুজিবনগর সরকার শপথ নিয়েছিল কবে?
ক. ২৫ এপ্রিল, ১৯৭১ খ. ১০ এপ্রিল, ১৯৭১
গ. ১৭ এপ্রিল, ১৯৭১ ঘ. ২০ এপ্রিল, ১৯৭২
উত্তর: গ. ১৭ এপ্রিল, ১৯৭১
২৫. মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
খ. সৈয়দ নজরুল ইসলাম
গ. তাজউদ্দীন আহমদ ঘ. মওলানা ভাসানী
উত্তর: ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
২৬. জেড ব্রিগেড ফোর্সের অধিনায়ক কে ছিলেন?
ক. মেজর কে এম সফিউল্লাহ খ. মেজর জিয়াউর রহমান
গ. মেজর খালেদ মোশাররফ ঘ. কর্নেল ওসমানী
উত্তর: খ. মেজর জিয়াউর রহমান।

মো. সিদ্দিকুর রহমান, সিনিয়র শিক্ষক
প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল