২০১৪ সালের প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিতুমীর
তিতুমীর

বহুনির্বাচনি প্রশ্ন 
প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের ২য় অধ্যায় থেকে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন নিয়ে আলোচনা করছি। প্রতিটি প্রশ্নের মান ১।
অধ্যায়-২
১. ১৯০৫ সালে কী হয়?
ক. বঙ্গভঙ্গ খ. সিপাহি বিপ্লব
গ. ছিয়াত্তরের মন্বন্তর ঘ. নীল বিদ্রোহ
উত্তর: ক. বঙ্গভঙ্গ
২. কে বাঁশের কেল্লা নির্মাণ করেন?
ক. আবদুল লতিফ খ. তিতুমীর
গ. শায়েস্তা খান ঘ. মীর কাশিম
উত্তর: খ. তিতুমীর

৩. বাংলায় কোন সালে ‘ছিয়াত্তরের মন্বন্তর’ হয়?
ক. ১২৭৬ খ. ১৩৭৬ গ. ১১৭৬ ঘ. ১০৭৬ সালে
উত্তর: গ. ১১৭৬ সালে
৪. তিতুমীর কোথায় বাঁশের কেল্লা নির্মাণ করেন?
ক. তালবাড়িয়ায় খ. লালবাগে
গ. শহীদবাগে ঘ. নারকেলবাড়িয়ায়
উত্তর: ঘ. নারকেলবাড়িয়ায়
৫. ভারতীয় জাতীয় কংগ্রেস কবে গঠিত হয়?
ক. ১৮৮৫ সালে খ. ১৮৯৩ সালে
গ. ১৯৩৭ সালে ঘ. ১৯৪২ সালে
উত্তর: ক. ১৮৮৫ সালে
৬. বাংলায় বাণিজ্য করার উদ্দেশ্যে নিচের কোন ইউরোপীয় শক্তির আগমন ঘটেনি?
ক. পর্তুগিজ খ. ডাচ গ. স্প্যানিশ ঘ. ফরাসি
উত্তর: গ. স্প্যানিশ
৭. বাংলায় ইংরেজ শাসনের ভিত্তি স্থাপনে দায়ী—
ক. পানিপথের যুদ্ধ খ. পলাশীর যুদ্ধ
গ. তারইন যুদ্ধ ঘ. বক্সারের যুদ্ধ
উত্তর: খ. পলাশীর যুদ্ধ
৮. কে নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধাচরণ থেকে বিরত থাকেন?
ক. মীর জাফর আলী খান খ. রায় দুর্লভ
গ. জগৎ শেঠ ঘ. মীর মদন। উত্তর: ঘ. মীর মদন
৯. বক্সারের যুদ্ধে কে ইংরেজদের কাছে পরাজিত হন?
ক. মীর কাশিম খ. মীর জাফর আলী খান
গ. জগৎ শেঠ ঘ. রায় দুর্লভ
উত্তর: ক. মীর কাশিম
১০. ইতিহাসে কোম্পানির শাসন নামে পরিচিত—
ক. ১৮৫৮ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত সময়কাল
খ. ১৭৫৭ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত সময়কাল
গ. ১৭৫৭ থেকে ১৮৫৭ সাল পর্যন্ত সময়কাল
ঘ. ১৮৮৫ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত সময়কাল
উত্তর: গ. ১৭৫৭ থেকে ১৮৫৭ সাল পর্যন্ত সময়কাল
১১. ইংরেজ শাসনের প্রধান বৈশিষ্ট্য কী ছিল?
ক. ‘ভাগ করো শোষণ করো’ নীতি
খ. ‘ভাগ করো বিভাজন করো’ নীতি
গ. ‘ভাগ করো অর্থ পাচার করো’ নীতি
ঘ. ‘ভাগ করো শাসন করো’ নীতি
উত্তর: ঘ. ‘ভাগ করো শাসন করো’ নীতি
১২. মুসলমানদের আধুনিক শিক্ষা প্রসারে বিশেষ ভূমিকা রাখার ক্ষেত্রে নিচের কোন নামটি অমিল প্রকাশ করে?
ক. মীর কাশিম খ. সৈয়দ আহমদ খান
গ. নবাব আবদুল লতিফ ঘ. সৈয়দ আমীর আলী
উত্তর: ক. মীর কাশিম
১৩. সিপাহি বিদ্রোহ কার নেতৃত্বে শুরু হয়?
ক. গোলাম মাসুম খ. মঙ্গল পান্ডে
গ. তিতুমীর ঘ. দুদু মিয়া
উত্তর: খ. মঙ্গল পান্ডে
১৪. ভারতবর্ষে রানি ভিক্টোরিয়ার শাসন শুরু হয়—
ক. ১৮৫৭ সাল থেকে খ. ১৮৫৮ সাল থেকে
গ. ১৭৫৭ সাল থেকে ঘ. ১৭৬৫ সাল থেকে
উত্তর: খ. ১৮৫৮ সাল থেকে।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

সিনিয়র শিক্ষক, প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ