২০১৪ সালের প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাসুক হেলাল
মাসুক হেলাল

বহুনির্বাচনি প্রশ্ন 
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞান অধ্যায়-১ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-১
৭. সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ-প্রক্রিয়ায় খাদ্য তৈরির সময় কোনটি বায়ুতে ছাড়ে?
ক. অক্সিজেন খ. কার্বন ডাই-অক্সাইড
গ. কার্বন কণা ঘ. নাইট্রোজেন
উত্তর: ক. অক্সিজেন
৮. খাদ্য প্রস্তুত করতে পারে না নিচের কোন উদ্ভিদটি?
ক. শৈবাল খ. ফার্ন গ. ঘাস ঘ. ছত্রাক

উত্তর: ঘ. ছত্রাক
৯. সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ-প্রক্রিয়ায় কী তৈরি করে?
ক. অক্সিজেন খ. নাইট্রোজেন
গ. খাদ্য ঘ. কার্বন ডাই-অক্সাইড
উত্তর: গ. খাদ্য
১০. শক্তির প্রধান উৎস কী?
ক. বিদ্যুৎ খ. তেল গ. সূর্য ঘ. কয়লা
উত্তর: গ. সূর্য
১১. কোন উদ্ভিদ বাহক পাখি দ্বারা অন্যত্র বংশবিস্তার করে?
ক. পেয়ারা খ. কামরাঙ্গা গ. নারকেল ঘ. নিম
উত্তর: ক. পেয়ারা
১২. কীটপতঙ্গ, পাখি ইত্যাদির মাধ্যমে উদ্ভিদের কোন প্রক্রিয়াটি ঘটে থাকে?
ক. শ্বসন খ. প্রস্বেদন
গ. অভিস্রবণ ঘ. পরাগায়ন
উত্তর: ঘ. পরাগায়ন
১৩. কার্বন ডাই-অক্সাইড ও অক্সিজেনের জন্য কোনটি একে অন্যের ওপর নির্ভরশীল?
ক. উদ্ভিদ খ. প্রাণী
গ. উদ্ভিদ ও প্রাণী ঘ. জড় ও জীব
উত্তর: গ. উদ্ভিদ ও প্রাণী
১৪. গাছপালা খাদ্য প্রস্তুতের জন্য বায়ু থেকে কী গ্রহণ করে থাকে?
ক. অক্সিজেন খ. নাইট্রোজেন
গ. কার্বন ডাই-অক্সাইড ঘ. ক্লোরোফিল
উত্তর: গ. কার্বন ডাই-অক্সাইড
১৫. খাদ্যশৃঙ্খলের প্রাথমিক উপাদান কোনটি?
ক. ফড়িং খ. সবুজ উদ্ভিদ
গ. ব্যাঙাচি ঘ. কেঁচো
উত্তর: খ. সবুজ উদ্ভিদ
১৬. একটি গাছের সালোকসংশ্লেষণ কখন ঘটে থাকে বলে তুমি মনে করো?
ক. সব সময় খ. দিনে গ. রাতে ঘ. সকালে
উত্তর: খ. দিনে
১৭. উদ্ভিদের পরাগায়ন ঘটে কিসের মাধ্যমে?
ক. গরু, ছাগল খ. কীটপতঙ্গ, পাখি গ. বায়ু, পানি ঘ. বাতাস, অক্সিজেন
উত্তর: খ. কীটপতঙ্গ, পাখি।
১৮. বিভিন্ন প্রাণী ও কীটপতঙ্গের আবাসস্থল—
ক. নদী খ. পাহাড় গ. উদ্ভিদ ঘ. বাড়ি
উত্তর: গ. উদ্ভিদ
১৯. উদ্ভিদের পাতায় যে সবুজ কণিকা রয়েছে তার নাম কী?
ক. প্লাস্টিক খ. নিউক্লিয়াস
গ. শিরা ঘ. ক্লোরোফিল
উত্তর: ঘ. ক্লোরোফিল
২০. উদ্ভিদ ও প্রাণী কোনটি ছাড়া বাঁচতে পারে না?
ক. বায়ু খ. পানি গ. বায়ু ও পানি ঘ. অক্সিজেন
উত্তর: গ. বায়ু ও পানি
২১. উদ্ভিদের কোন অংশ প্রাণীর মাধ্যমে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে?
ক. কাণ্ড খ. পাতা গ. ফুল ঘ. বীজ
উত্তর: ঘ. বীজ
২২. কোনগুলো একে অপরের ওপর নির্ভরশীল বলে তুমি মনে কর?
ক. মানুষ ও ছাগল খ. গরু ও ছাগল গ. হাঁস ও মুরগি ঘ. উদ্ভিদ ও প্রাণী
উত্তর: ঘ. উদ্ভিদ ও প্রাণী।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

সহকারী শিক্ষক