২০১৪ সালের প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শূন্যস্থান পূরণ 
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞান অধ্যায়-১ থেকে গুরুত্বপূর্ণ শূন্যস্থান পূরণ ও প্রশ্নোত্তর দেওয়া হলো।

আকা: তুলি
আকা: তুলি

প্রশ্ন: শূন্যস্থান পূরণ করো।
১. প্রাণী নিজের — নিজে তৈরি করতে পারে না।
উত্তর: প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না।
২. সব উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকার জন্য — প্রয়োজন।
উত্তর: সব উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকার জন্য শক্তি প্রয়োজন।
৩. কয়েকটি — যুক্ত হয়ে খাদ্যজাল তৈরি হয়।
উত্তর: কয়েকটি খাদ্যশৃঙ্খল যুক্ত হয়ে খাদ্যজাল তৈরি হয়।
৪. উদ্ভিদের পাতায় — কণিকা রয়েছে।
উত্তর: উদ্ভিদের পাতায় সবুজ কণিকা রয়েছে।
৫. পাতার সবুজ কণিকার নাম হচ্ছে —।
উত্তর: পাতার সবুজ কণিকার নাম হচ্ছে ক্লোরোফিল।
৬. পৃথিবীর সব প্রাণী খাদ্যের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে — ওপর নির্ভরশীল।
উত্তর: পৃথিবীর সব প্রাণী খাদ্যের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের ওপর নির্ভরশীল।
৭. কীটপতঙ্গ, পাখি ইত্যাদির মাধ্যমে উদ্ভিদের — ঘটে।
উত্তর: কীটপতঙ্গ, পাখি ইত্যাদির মাধ্যমে উদ্ভিদের পরাগায়ন ঘটে।
৮. সবুজ উদ্ভিদ — প্রক্রিয়ায় খাদ্র তৈরি করে।
উত্তর: সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে।
৯. উদ্ভিদ খাদ্য তৈরির সময় — গ্রহণ করে ও বায়ুতে — ছাড়ে।
উত্তর: উদ্ভিদ খাদ্য তৈরির সময় কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে ও বায়ুতে অক্সিজেন ছাড়ে।
১০. উদ্ভিদ ও প্রাণী একে অন্যের ওপর —।
উত্তর: উদ্ভিদ ও প্রাণী একে অন্যের ওপর নির্ভরশীল।
১১. পাহাড়, জঙ্গল, পুকুর, নদী, সমুদ্র, গ্রাম ইত্যাদি — পরিবেশের উদাহরণ।
উত্তর: পাহাড়, জঙ্গল, পুকুর, নদী, সমুদ্র, গ্রাম ইত্যাদি জড় পরিবেশের উদাহরণ।
১২. মানুষ, পশুপাখি, কীটপতঙ্গ, গাছপালা ইত্যাদি — পরিবেশের উদাহরণ।
উত্তর: মানুষ, পশুপাখি, কীটপতঙ্গ, গাছপালা ইত্যাদি জীব পরিবেশের উদাহরণ।
১৩. শক্তির প্রধান উৎস —। উত্তর: শক্তির প্রধান উৎস সূর্য।
সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন:
প্রশ্ন: পরিবেশের ওপর জীবের নির্ভরশীলতার দুটি উদাহরণ দাও।
উত্তর: পরিবেশ নানাভাবে জীবের জীবনধারণকে প্রভাবিত করে। পরিবেশের সব উপাদানের সঙ্গে জীবের সম্পর্ক ও নির্ভরশীলতা রয়েছে।
নিচে দুটি উদাহরণ দেওয়া হলো—
১. পরিবেশের অন্যতম উপাদান হচ্ছে বায়ু। বায়ু ছাড়া কোনো উদ্ভিদ বা প্রাণী বাঁচতে পারে না।
২. আরেকটি উপাদান হচ্ছে পানি। পানির অপর নাম জীবন। পানি ছাড়াও কোনো উদ্ভিদ বা প্রাণী জীবনধারণ করতে পারে না।
কাজেই দেখা যায়, পরিবেশের ওপর সব জীব নির্ভরশীল।
প্রশ্ন: খাদ্যশৃঙ্খল ও খাদ্যজালের মধ্যে পার্থক্য নির্ণয় করো:
উত্তর:
খাদ্যশৃঙ্খল খাদ্যজাল
১. খাদ্যশৃঙ্খলে দুই বা ততোধিক প্রজাতির খাদক থাকে ১. খাদ্যজালে দুই বা ততোধিক খাদ্যশৃঙ্খল থাকে।
২. খাদ্যশৃঙ্খল উৎপাদক থেকে শুরু করে খাদকদের মধ্যে একটা আন্তঃসম্পর্ক গড়ে ওঠে। ২. খাদ্যজালে একাধিক খাদ্যশৃঙ্খলের সদস্যদের মধ্যে আন্তঃসম্পর্ক গড়ে ওঠে।

প্রধান শিক্ষক, ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা