২০১৫: প্রযুক্তিধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>প্রযুক্তিজগতে বছরের শুরুটা বোধ করি হয় লাস ভেগাসের কনজ্যুমার ইলেকট্রনিকস শো (সিইএস) দিয়ে। এখানে দেখানো প্রযুক্তিই সারা বছরের ধারাটা ঠিক করে দেয়। গত বছরের সিইএস নতুন ধরনের কিছু প্রযুক্তির চমক ছিল, যেগুলো সারা বছরই দেখা গেছে। গত বছর প্রযুক্তি ব্যবসায় প্রবৃদ্ধির হারও ছিল বেশি। এক নজরে দেখা যাক কেমন গেল ২০১৫।
চালকবিহীন গাড়ি
চালকবিহীন গাড়ি

নতুন পণ্য

  • দুর্যোগপূর্ণ বিপর্যস্ত এলাকায় কাজ করতে পারে—এমন এক রোবট ডিসেম্বরে জাপানে প্রদর্শন করা হয়, যা আগুন নেভানোয় দক্ষ
  • গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ডেইমলার তাদের চালকবিহীন গাড়ির পরীক্ষামূলক সংস্করণ দেখায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। গাড়িটিতে পরস্পরের মুখোমুখি চার আরোহী বসতে পারে।
  • সাধারণ ক্রেতাদের কাছে সনি স্মার্টচশমা বিক্রি শুরু করে ফেব্রুয়ারি মাসে।
  • জানুয়ারিতে এয়ারডগ নামের প্রতিষ্ঠান এমন এক ড্রোন বাজারে ছাড়ার ঘোষণা দেয়, যেটি স্বয়ংক্রিয়ভাবে অনুসরণ করতে পারে।
বাজার মূলে্য রেকর্ড গড়ে অ্যাপল
বাজার মূলে্য রেকর্ড গড়ে অ্যাপল

বিকিকিনি

  • আগস্টে গুগলের কাজগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করে দেওয়া হয়। মূল প্রতিষ্ঠান হিসেবে অ্যালফাবেট আত্মপ্রকাশ করে।
  • ফেব্রুয়ারিতে ইতিহাসের প্রথম প্রতিষ্ঠান হিসেবে অ্যাপল ইনকরপোরেটেডের বাজারমূল্য ৭০ হাজার কোটি মার্কিন ডলারে পৌঁছায়।
পরিধেয় প্রযুক্তির বিক্রি বেড়েছে
পরিধেয় প্রযুক্তির বিক্রি বেড়েছে

জীবনযাপন

  • সুইস ডাক বিভাগ প্রথমবারের মতো জুলাই মাসে মনুষ্যবিহীন ড্রোনের মাধ্যমে ডাক সরবরাহের পরীক্ষামূলক কাজ শুরু করে।
  • ১৩ নভেম্বরে প্যারিস হত্যাযজ্ঞের পর ‘প্যারিসের জন্য শান্তি’ প্রতীকটি অনলাইনে দ্রুত ছড়িয়ে পড়ে।
  • নভেম্বরে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা দেড় শ কোটি ছাড়িয়ে যায়,
  • ইন্টারন্যাশনাল ডেটা করপোরেশনের হিসাবে গত বছরের শুধু তৃতীয় প্রান্তিকে ২ কোটি ১৭ লাখ পরিধেয় প্রযুক্তিপণ্য বিক্রি হয়, প্রবৃদ্ধির হার ১৯৭ শতাংশ।
.
.

সাইবার নিরাপত্তা

  • ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত তথ্য ভাগাভাগি করার চুক্তি বাতিল বলে ঘোষণা করেন ইউরোপীয় ইউনিয়নের উচ্চ আদালত।
  • বিদেশি রাষ্ট্রের অনলাইন হ্যাকিং কার্যক্রমের ওপর নজরদারি বৃদ্ধি করে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ)।
  • অনলাইন ডেটিং পোর্টাল অ্যাশলে ম্যাডিসনের ৩ কোটি ২০ লাখ ব্যবহারকারীর তথ্য চুরি করে তা ফাঁস করে হ্যাকাররা।
  • ডিজিটাল নিরাপত্তা অধিকার লঙ্ঘন বিষয়ে নজর রাখতে তদন্তকারী সংস্থা নিয়োগ করে জাতিসংঘ।

গ্রন্থনা: মেহেদী হাসান, সূত্র: এএফপি