২০১৬: কেমন গেল অ্যাপলের?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বছরজুড়ে বাজারে নতুন পণ্য ছাড়া হলেও পণ্যে নতুনত্ব ছিল না
বছরজুড়ে বাজারে নতুন পণ্য ছাড়া হলেও পণ্যে নতুনত্ব ছিল না

দিন কয়েক পরেই শুরু হবে নতুন আরেকটি বছর। বছরের শেষ প্রান্তে এসে সব বড় বড় প্রতিষ্ঠানই লাভ-ক্ষতির হিসাব মেলাতে শুরু করেছে। প্রযুক্তি বিশ্বেও চলছে চুলচেরা বিশ্লেষণ। অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেডের জন্য এ বছরটি কেমন গেল? পেছনে ফিরে তাকালে অ্যাপলের জন্য ২০১৬ সালটা পুরোপুরি সফল, তা খুব জোর দিয়ে বলার সুযোগ নেই।
২০১৬ সালের জন্য অ্যাপল অনেক চমক জমিয়ে রেখেছিল বলেও কিছু প্রতিবেদন প্রকাশিত হয় বছরের শুরুর দিকে। কিন্তু বাস্তবে দেখা গেল তেমন কিছু নয়। কার্যত অ্যাপল তাদের আইফোন, যা থেকে প্রতিষ্ঠানটির বেশির ভাগ রাজস্ব আসে, তার বড় কোনো হালনাগাদ সংস্করণ বাজারে আনতে পারেনি। বলা যায়, এ বছর অনেকটা নিরাপদ থাকতে চেয়েছে অ্যাপল। আইফোন ৭ নিয়ে নতুন কোনো গবেষণা না চালিয়ে গত দুই বছরে বাজারে আসা ফোনের আদলেই এর নকশা প্রণয়ন করেছে। এ ছাড়া কিছুটা বিস্ময়কর পদক্ষেপ হিসেবে অ্যাপল এ বছর হ্যান্ডসেটের সঙ্গে কোনো বাড়তি হেডফোন না দেওয়ার সিদ্ধান্ত নেয়, যাতে গ্রাহকেরা তাঁদের তারহীন হেডফোন কিনতে বাধ্য হন। তাদের এই বিতর্কিত পদক্ষেপ কিছু গ্রাহকের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল।
অ্যাপলের একমাত্র চমকটি ছিল এ বছরের অক্টোবরে যখন তারা টাচ বার যুক্ত ম্যাকবুক প্রো বাজারে আনার ঘোষণা দিয়েছিল। অ্যাপলের এই কম্পিউটারে প্রথমবারের কি-বোর্ডের ওপরের দিকে আলাদা একটি টাচস্ক্রিন যুক্ত ছিল।
কিন্তু দুঃখের বিষয় হলো, ম্যাকবুক প্রো ছাড়া আর কোনো নতুন ম্যাক কম্পিউটার তারা এ বছর নিয়ে আসতে পারেনি এবং আইফোন ৭ তেমন সাড়া ফেলতে পারেনি।
অ্যাপলের শেয়ারহোল্ডারদের কাছেও বছরটা হতাশাজনকই মনে হতে পারে। ২০০১ সালের পর এ বছরই প্রথমবারের মতো প্রতিষ্ঠানটির বার্ষিক রাজস্ব পতন ঘটে।
 সূত্র: ফরচুন