২০১৭: প্রযুক্তির ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাদামাটা লেখাভিত্তিক ইন্টারনেট এখন এগিয়ে যাচ্ছে ভিডিওর দিকে। এর মূল কারণ ছবিভিত্তিক দুনিয়া দেখতেই আমাদের মস্তিষ্ক বেশি আগ্রহী। মস্তিষ্ক ছবি বোঝেও দ্রুত। এরিকসন কনজ্যুমার ল্যাবের গবেষণায় দেখা গেছে, আগে ধারণ করা তো বটেই, ভিডিও কল ও সরাসরি সম্প্রচারের ফলে বাড়ছে তাৎক্ষণিক (রিয়েল টাইম) ভিডিও দেখার হারও। এই রিয়াল টাইম ভিডিও থেকেই দুনিয়াটা চলমান চিত্র হিসেবে দেখতে শুরু করে যন্ত্র। সেই থেকে তাতেই কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, ইন্টারনেট অব থিংসের (আইওটি) মতো প্রযুক্তির সৃষ্টি ও ব্যবহার বাড়ছে। সেটা স্বয়ংক্রিয় গাড়ি হোক কিংবা কাজের রোবট। এই রিয়েল টাইমের বাইরে বাড়ছে ‘রিয়েলিটি’র ব্যবহার, বিশেষ করে মিশ্র বাস্তবতা বা মিক্সড রিয়েলিটি।

.
.

সবখানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)
ডিজিটাল সহকারী হিসেবে এআই বেশ জনপ্রিয়তা পেয়েছে। এর বাইরে বাসস্থান কিংবা কর্মক্ষেত্রে মানুষের জীবনে সক্রিয় প্রভাব রাখতে শুরু করবে এআই।
চলতে হবে আইওটির সঙ্গে তাল মিলিয়ে
স্বয়ংক্রিয় চালিত যন্ত্রে গ্রাহকদের আগ্রহ বাড়ছে, একই সঙ্গে বাড়ছে ইন্টারনেট অব থিংস (আইওটি) ব্যবহারের প্রবণতা।
বাড়বে স্বয়ংক্রিয় গাড়ির চল
স্বয়ংক্রিয় গাড়ি চালকের জায়গা দখল করে নিচ্ছে। মজার ব্যাপার হলো পথচারীদের ভাষ্য হলো এতে রাস্তা আগের চেয়ে তাদের কাছে বেশি নিরাপদ মনে হচ্ছে।
মিশ্র বাস্তবতা
বিশেষজ্ঞদের ধারণা, আর বড়জোর তিন বছরের মধ্যে অগমেনটেড রিয়েলিটি ও বাস্তবতা মিলেমিশে একাকার হয়ে যাবে।
তাল মেলাতে পারছে না মানবদেহ
স্বয়ংক্রিয় গাড়ি এবং ভার্চ্যুয়াল ও অগমেনটেড রিয়েলিটির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে ব্যবহারকারীদের মধ্যে বাড়ছে মোশন সিকনেস।
স্মার্ট যন্ত্রের নিরাপত্তা বিড়ম্বনা
নিরাপদ থাকতে স্মার্টফোন খুব গুরুত্বপূর্ণ বলে মনে করেন ব্যবহারকারীরা। কিন্তু এই ভরসা থেকেই আরও বেশি ঝুঁকি নেন। ব্যক্তিগত তথ্য চলে যায় তৃতীয় পক্ষের হাতে।
সামাজিক যোগাযোগমাধ্যমকেন্দ্রিক
এখন মানুষের সবকিছুর কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম। এর বাইরে কিছু দেখতে চাইছে না কেউ।
মূলধারায় অগমেন্টেড রিয়েলিটি
মূলত এত দিনের চেনা দুনিয়া নতুন করে দেখার জন্য অগমেন্টেড রিয়েলিটির ব্যবহার দ্রুত জনপ্রিয় হচ্ছে।
প্রাইভেসি নিয়ে বিভাজন
কিছু ব্যবহারকারী নিরাপদ এনক্রিপটেড যন্ত্র ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, অন্যদিকে কিছু মানুষ মনে করেন, এখন আসলে গোপনীয়তা বলে কিছু নেই। এতে ব্যবহারকারীদের মধ্যে দুটি শ্রেণি তৈরি হবে।
সূত্র: এরিকসন কনজ্যুমার ল্যাব