২০২০ নাগাদ ৫০০০ কোটি ইন্টারনেট ডিভাইস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনলাইন ডেস্ক২০২০ সাল নাগাদ প্রায় পাঁচ হাজার কোটি ডিভাইসে ইন্টারনেট চালু থাকবে। এখন যত অনলাইন সুবিধাযুক্ত ডিভাইস ব্যবহূত হয়, ২০২০ সাল নাগাদ তা চারগুণ হয়ে যাবে বলেই দাবি করেছে যুক্তরাষ্ট্রের নেটওয়ার্কিং জায়ান্ট সিসকো।বর্তমানে বিশ্বে এ হাজার ৪০০ কোটি ডিভাইসে ইন্টারনেট সংযোগ রয়েছে। সম্প্রতি সিসকোর বরাতে সংবাদমাধ্যম টেলিগ্রাফ এ তথ্য জানিয়েছে। সিসকো দাবি করেছে, ২০১৫ সালের মধ্যেই ৭০০ কোটিরও বেশি মোবাইল ডিভাইস ব্যবহূত হবে। মোবাইলেও ভিডিও দেখার হার বেড়ে যাবে। ২০১৪ সাল নাগাদ ইন্টারনেট ট্রাফিকও চারগুণ হয়ে যাবে। এ ক্ষেত্রে মোবাইল ফোন এবং ল্যাপটপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।সিসকোর প্রযুক্তি প্রধান পদ্মশ্রী ওয়ারিওর আশা করছেন, আগামী দশকেই হোম নেটওয়ার্কের গতি বর্তমান সময়ের চেয়ে ২০ গুণ বেশি হবে এবং কর্মীরাও তাঁদের নিজস্ব মোবাইল, ল্যাপটপ নিয়ে কর্মক্ষেত্রে হাজির হতে পারবেন। নিরাপত্তার ক্ষেত্রে কিছুটা সমস্যা থাকলেও কর্মক্ষেত্রে নিজস্ব প্রযুক্তির ব্যবহারে প্রতিষ্ঠানের উত্পাদনও বেড়ে যাবে।