২০২৫ সালের মধ্যে সারা দেশ ব্রডব্যান্ড ইন্টারনেটের আওতায় আসবে: আইসিটি প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়েবিনারে বক্তব্য দেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ
ছবি: সংগৃহীত

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ বলেছেন, ২০২৫ সালের মধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলসহ সব এলাকা ব্রডব্যান্ড ইন্টারনেটে সংযুক্ত করা হবে। তিনি আরও বলেছেন, সরকার গ্রামীণ অর্থনীতি চাঙা করতে ডিজিটাল অন্তর্ভুক্তিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

মঙ্গলবার ‘প্রোগ্রাম অন ফ্রন্টিয়ার টেকনোলজি পলিসি এক্সপেরিমেন্টেশন অ্যান্ড রেগুলেটরি সেন্ডবক্সেস ইন এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক বাই ইউনাইটেড ন্যাশন ডিপার্টমেন্ট অব ইকোনমি অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্স’ শীর্ষক ওয়েবিনারে জুনাইদ আহ্‌মেদ এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, করোনায় ৩০০ শতাংশের বেশি টেলিহেলথের বিকাশ ঘটেছে। এই সময়ে ১৩ হাজার কমিউনিটি হেলথ ক্লিনিক গড়ে উঠেছে, যার ৯৮ শতাংশই যুক্ত হয় মুঠোফোনে। নতুন প্রজন্ম যেন ফ্রন্টিয়ার টেকনোলজির সঙ্গে সহজেই পরিচিত হতে পারে, এ জন্য সরকার ৩০০ স্কুল অব ফিউচার স্থাপন করছে বলে জানান তিনি।