২০৩ সদস্যকে সনদ দিল ই-ক্যাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) তাদের ২৩০ জন সদস্যকে সনদপত্র দিয়েছে। গতকাল শনিবার ঢাকার বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) ড. কুদরাত-এ-খুদা মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে সদস্যদের মধ্যে এ সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, ‘ই-ক্যাবের মতো প্রতিষ্ঠান থেকেই আমাজনের মতো ই-কমার্স সাইট বের হয়ে আসবে বলে আমি আশাবাদী। ডিজিটাল বাংলাদেশকে এগিয়ে নিতে এমন উদ্যোগ বেশ সহায়তা করবে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নাহিম রাজ্জাক, বিসিএসআইআরের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবদুল মাতলুব আহমাদ, তথ্যপ্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার, ই-ক্যাবের সভাপতি রাজিব আহমেদ, ধানসিঁড়ি কমিউনিকেশনের ব্যবস্থাপনা পরিচালক শমী কায়সারসহ অনেকে।