২১০০ সালে তাপমাত্রা বাড়বে ৪ ডিগ্রি?
পৃথিবীর গড় তাপমাত্রা ২১০০ সালের মধ্যে চার ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে বলে বিজ্ঞানীরা সতর্ক করে দিয়েছেন। অনিয়ন্ত্রিত জলবায়ু পরিবর্তনের পরিণামেই এমন উষ্ণতা বৃদ্ধি ঘটবে। যুক্তরাজ্যের গার্ডিয়ান পত্রিকায় এ-সংক্রান্ত একটি গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্টিফেন শেরউড ওই গবেষণায় নেতৃত্ব দেন। তিনি বলেন, গ্রিনহাউস গ্যাসের নির্গমন প্রতিরোধ না করলে পৃথিবীর গড় উষ্ণতা বিপজ্জনক মাত্রার চেয়েও দ্বিগুণ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। মূলত মেঘের পরিবর্তনের ধরন বিশ্লেষণ করে গবেষকেরা তাপমাত্রা বৃদ্ধিসংক্রান্ত ভবিষ্যদ্বাণীটি করেছেন। তাঁদের দাবি, পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মেঘ গঠনের পরিমাণ কমতে থাকবে। এতে পৃথিবী থেকে বেশি পরিমাণে সূর্যালোক প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফিরে যাবে। পরিণামে বাড়বে আমাদের গ্রহটির গড় তাপমাত্রা। ইনডিপেনডেন্ট।