২২ নিয়ে মজার খেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোটবেলায় আমরা অনেকেই সংখ্যা নিয়ে এই মজার খেলাটি খেলেছি। আসুন, আরেকবার খেলা যাক—১. শুরুতেই মনে মনে তিন অঙ্কের একটি সংখ্যা ধরে নিন।২. এবার এই সংখ্যার অঙ্কগুলো দিয়ে যতগুলো ২ অঙ্কের সংখ্যা লেখা যায়—একে একে লিখুন।৩. এবার দুই অঙ্কের সংখ্যাগুলো যোগ করে যোগফলকে শুরুতেই ধরে নেওয়া তিন অঙ্কের সংখ্যার অঙ্কগুলোর যোগফল দিয়ে ভাগ করুন। আপনার ভাগফলের উত্তর কত, সেটা এখন আমি বলে দিতে পারব। উত্তরটি হলো ২২!! যেমন আপনার ধরে নেওয়া সংখ্যাটি যদি হয় ৩৬৫, তাহলে সংখ্যাটির অঙ্ক তিনটি থেকে মোট ছয়টি দুই অঙ্কের সংখ্যা লেখা যাবে। সংখ্যাগুলো হলো ৩৬, ৬৩, ৬৫, ৫৬, ৫৩, ৩৫। এবার দুই অঙ্কের সংখ্যাগুলোর যোগফল হবে: ৩৬+৬৩+৬৫+৫৬+৫৩+৩৫=৩০৮এবার এই যোগফলকে শুরুতে ধরে নেওয়া সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল (৩+৬+৫=১৪) দিয়ে ভাগ করে পাব: ৩০৮÷১৪=২২।এবার ৩৬৫ বাদে অন্য যেকোনো সংখ্যা নিয়ে দেখুন। সব ক্ষেত্রেই ভাগফলের উত্তর হবে ২২। আসলে এটা কোনো জাদু নয়, সহজ গণিত। যেকোনো সংখ্যার জন্য এটি প্রমাণ করা যায়। তিন অঙ্কের যেকোনো সংখ্যাকে সাধারণভাবে লিখি: 100x+10y+z, এখানে z, y, x যথাক্রমে একক, দশক ও শতকের ঘরের সংখ্যা। এবার এই তিন অঙ্কের সংখ্যাটি থেকে বানানো দুই অঙ্কের সংখ্যাগুলোর যোগফল হবে:(10x+y)+(10y+x)+(10x+z)+(10z+x)+(10y+z)+(10z+y)=10(2x+2y+2z) + (2x+2y+2z)= 11(2x+2y+2z)= 22(x+y+z)এখন এই যোগফলকে শুরুতেই ধরে নেওয়া তিন অঙ্কের সংখ্যার অঙ্কগুলোর যোগফল (x+y+z) দিয়ে ভাগ করলে সব ক্ষেত্রে উত্তর হবে ২২। এবার বরং একটা প্রশ্নের উত্তর দিন। যেহেতু এখানে ফলাফল ২২ দিয়ে নিঃশেষে ভাগ যাচ্ছে, তাহলে সেটি আরও দুটি সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ যাবে? সংখ্যা দুটি কত!রুপন্তী নাথ