২২ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বিশ্ববিদ্যালয় কার্যক্রম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোবাইল ফোনের অ্যাপ্লিকেশনস (অ্যাপস) তৈরির আয়োজন ‘ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা ২০১৫’-এর বিশ্ববিদ্যালয় কার্যক্রম ২২ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। এ কার্যক্রমে প্রতিযোগিতা সম্পর্কে প্রচারণা চালানো হবে। এ ছাড়া ধারণাপত্র ও অ্যাপস তৈরির কলাকৌশল শেখানো হবে। ২২ সেপ্টেম্বর দিনব্যাপী ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে এ কার্যক্রম চলবে।
প্রতিযোগিতার জন্য অ্যাপসের ধারণাপত্র জমা নেওয়া শুরু হয়েছে। আগ্রহীরা www.eatlapps.com ঠিকানার সাইটে নিবন্ধন করে ধারণাপত্র জমা দিতে পারবেন।