২২ডিসেম্বর শীতকালীন আইসিটি মেলারশুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডের কম্পিউটার সিটি সেন্টারে (মাল্টিপ্ল্যান) ২২ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ৬ দিনের ডিজিটাল আইসিটি মেলা। ‘ডিজিটাল আইসিটি ফেয়ার ২০১৬ (উইন্টার)’ নামের এ মেলার আয়োজন করছে কম্পিউটার সিটি সেন্টার দোকান মালিক সমিতি।
গত রোববার কম্পিউটার সিটি সমিতির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মেলার লোগো উন্মোচন করা হয়। এ সময় কম্পিউটার সিটি সেন্টার দোকান মালিক সমিতির সভাপতি তৌফিক এহ্সোন বলেন, দেশের সর্বস্তরের মানুষের মধ্যে কম্পিউটার ও তথ্যপ্রযুক্তির ব্যাপক ব্যবহার এবং এর সুফল ছড়িয়ে দিয়ে, বহুল প্রত্যাশিত ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যেই নিয়মিত এ মেলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কম্পিউটার সিটি সেন্টারের সাধারণ সম্পাদক সুব্রত সরকার, স্মার্ট টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ জহিরুল ইসলাম, গ্লোবাল ব্র্যান্ডের পরিচালক জসিম উদ্দিন খন্দকারসহ অনেকে।