২৩ অক্টোবর আসছে আইপ্যাড মিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে অ্যাপল কম্পিউটারের নতুন আইপ্যাড মিনি বাজারে আসছে ২৩ অক্টোবর। এর আগে ১৭ অক্টোবর আইপ্যাড মিনি অবমুক্ত হবে বলে জানা গেলেও এ তারিখে অ্যাপলের আয়োজনটি হচ্ছে না। অ্যাপল পণ্য উন্মাদনায় এবার নতুনভাবে যুক্ত হওয়া আইপ্যাড মিনি নিয়ে রয়েছে দারুণ আগ্রহ। ট্যাবলেট কম্পিউটারের ক্ষেত্রে এটি নতুন এক দিক উন্মোচন করবে বলে ধারণা প্রযুক্তি বিশেষজ্ঞদের। সম্প্রতি প্রযুক্তিবিষয়ক ব্লগ অলথিংসবিডি ২৩ অক্টোবর আইপ্যাড মিনি বাজারে আসছে বলে জানিয়েছে। আর আয়োজনটি হতে পারে অ্যাপলের প্রধান কার্যালয়ের টাউন হলে। আইপ্যাড মিনির পর্দা হতে পারে ৭ দশমিক ৮৫ ইঞ্চি। আর সাংকেতিক নাম হতে পারে ‘এয়ার’। বর্তমানে বাজারে থাকা গুগল অ্যান্ড্রয়েড চালিত নেক্সাস ৭ এবং আমাজন কিন্ডল ফায়ারের পর্দা ৭ ইঞ্চি। এর চেয়ে একটু বড় হবে আইপ্যাড মিনি এমনই মনে করা হচ্ছে। এখন পর্যন্ত প্রায় এক কোটি আইপ্যাড মিনি তৈরির ফরমায়েশ পাওয়া গেছে বলেও জানা গেছে।সব মিলিয়ে এখন অপেক্ষা অ্যাপলের নতুন এ যন্ত্রের। অ্যাপলপ্রেমীরা অপেক্ষায় আছেন আইপ্যাড মিনির জন্য। —দি টেলিগ্রাফ অবলম্বনে কাজী আশফাক আলম