২৩ অক্টোবর ১৩ ইঞ্চি ম্যাকবুক প্রো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৩ অক্টোবর নিউ ইয়র্কে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করতে পারে প্রযুক্তি পণ্য নির্মাতা অ্যাপল। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।নিউইয়র্কে অনুষ্ঠিতব্য অ্যাপলের এ অনুষ্ঠানটি পরিণত হতে পারে আইপ্যাড মিনি ঘোষণা দেওয়ার বিশেষ অনুষ্ঠানে।এদিকে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভম্যাক অ্যাপলের ঘনিষ্ঠ এক সূত্রের বরাতে জানিয়েছে, এ অনুষ্ঠানে আইপ্যাড মিনির পাশাপাশি ১৩ ইঞ্চি মাপের ম্যাকবুক প্রো বাজারে আনার ঘোষণাও দিতে পারে প্রতিষ্ঠানটি।প্রযুক্তি বিশ্লেষক মিং-চি কোউয়ের বরাতে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যাপল ইনসাইডার জানিয়েছে, এ বছরের ১১ জুন বাজারে আসা ১৫ ইঞ্চি ম্যাকবুক প্রো’র ছোটো সংস্করণ রেটিনা ডিসপ্লেযুক্ত ১৩ ইঞ্চি ম্যাকবুক প্রো বাজারে আনতে পারে অ্যাপল, যা ম্যাকবুক এয়ারের বিকল্প হিসেবে পছন্দ করবেন ক্রেতারা। ১৩ ইঞ্চির নতুন সংস্করণটি বর্তমানে বাজারে থাকা ম্যাকবুক প্রো’র তুলনায় আরও বেশি হালকা-পাতলা হতে পারে এবং প্রসেসর হতে পারে আরও দ্রুততর।