২৪ ঘণ্টা কেনাকাটায় শপ২৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শপ২৪ লোগো
শপ২৪ লোগো

অনলাইনে যাঁরা কেনাকাটা করতে চান তাঁরা ২৪ ঘণ্টার যেকোনো সময় পণ্য ফরমায়েশ দিতে পারবেন শপ২৪ নামের একটি সাইটে।
শপ২৪ ডটকম ডটবিডির প্রধান নির্বাহী লায়ন মোহাম্মদ ইমরান বলেন, ‘অফিসে কাজের চাপে বা ব্যস্ততায় যাঁরা কেনাকাটা করার সময় পান না তাঁরা যেকোনো অবসর সময়ে কেনাকাটা করতে পারেন শপ২৪ (shop24.com.bd) এ। হাতে থাকা মোবাইল ফোন বা ল্যাপটপ কিংবা কম্পিউটারে শপ২৪ ডটকম ডটবিডি লগইন করে পণ্য পছন্দ করুন, দাম দেখুন এবং অর্ডার দিন। আপনার পছন্দ করে কেনা পণ্য পৌঁছে যাবে আপনার ঠিকানায়।’
মোহাম্মদ ইমরান আরও বলেন, ‘শপে নারী-পুরুষ ও শিশুদের সব ধরনের পোশাক পাওয়া যায়। জুয়েলারি, এক্সেসরিস এবং প্রয়োজনীয় বিভিন্ন পণ্যও রয়েছে এই অনলাইন শপে। পণ্যের মানে আমরা আপসহীন। আর দামও তুলনামূলক সাধ্যের মধ্যে। এর ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। বিকাশ, ইউক্যাশ, ব্র্যাক ব্যাংকের মাধ্যমে দেশে বা বিদেশে বসেই খুব সহজে শপ২৪ ডটকম ডটবিডি থেকে কেনা যায় প্রয়োজনীয় পণ্যটি।’