
ভূমিকম্পে বিধ্বস্ত নেপালে বিশেষ ধরনের অস্থায়ী হাসপাতাল স্থাপন করে ত্রাণ সহায়তা ও চিকিৎসাসেবা দিচ্ছে সুইজারল্যান্ডের জেনেভাভিত্তিক মানবিক সহায়তা প্রতিষ্ঠান ডক্টরস উইদাউট বর্ডারস (মেদ্সাঁ সঁ ফ্রঁতিয়েহ্ বা সংক্ষেপে এমএসএফ)। এই হাসপাতালের কাঠামো অনেকটা ফাঁপা তাঁবুর মতো, যা বাতাস ভরে ফোলানো যায়। প্রয়োজনমাফিক স্থাপন করা যায় বিভিন্ন স্থানে। তাঁবুর সংখ্যার ভিত্তিতে এমন হাসপাতাল স্থাপন করতে লাগে ২৪ থেকে ৭২ ঘণ্টা।
বড় বড় নলের তৈরি ধনুকাকৃতি খিলান
অস্ত্রোপচার কক্ষ বা চিকিৎসাসেবার জন্য বিভাজক
২০০৫ সালে এই তাঁবু-হাসপাতালের নকশা তৈরি করা হয়
উচ্চতা: ৪ মিটার
প্রস্থ: ৮ মিটার
দৈর্ঘ্য: ১২ মিটার
মেঝে: ৯৬ বর্গমিটার
উপাদান: পানিরোধী পিভিসি
শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থা
ওজন: বাতাস বের করে নেওয়া অবস্থায় একেকটি তাঁবুর ওজন প্রায়
১২০০ কেজি (বহন করতে প্রায় ১২ জন লোক প্রয়োজন)
তাঁবুগুলো
ফোলানোর জন্য যান্ত্রিক
পাম্প ব্যবহার করা হয়
স্থাপন করতে ২৪ থেকে ৭২ ঘণ্টা সময় লাগে, তবে সেটা তাঁবুর সংখ্যার ওপর নির্ভর করে
পিচের তৈরি কঠিন পৃষ্ঠতল অথবা বিশেষ ধরনের মঞ্চ প্রয়োজন
জরুরি, নিবিড় পরিচর্যা, ওয়ার্ড ও ফার্মেসির মতো ভিন্ন ভিন্ন চিকিৎসাসেবার জন্য বেশ কয়েকটি তাঁবু একটির পাশে আরেকটি স্থাপন করা যায়
নেপালে এমএসএফের কার্যক্রম
গোর্খা জেলায় ২০ শয্যার হাসপাতাল স্থাপন
নেপালের বিভিন্ন স্থানে মোট ১২০ জন কর্মী নিযুক্ত
বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সহায়তা
প্রত্যন্ত বিভিন্ন গ্রামে চিকিৎসা দল প্রেরণ
হেলিকপ্টারযোগে ৮০ টন উপকরণ সরবহরাহ
সূত্র: এমএসএফ/এএফপি