২৪ ঘণ্টায় সেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে স্যামসাংয়ের তথ্যপ্রযুক্তি পণ্যে বিক্রয়োত্তর সেবা দিচ্ছে কম্পিউটার সোর্স লিমিটেড। ৩০ এপ্রিল পর্যন্ত রাজধানীর লালমাটিয়ায় কম্পিউটার সোর্সের প্রধান সার্ভিস সেন্টার (৮/১৪, ব্লক-সি) থেকে এই সুবিধা নিতে পারবেন স্যামসাংয়ের ল্যাপটপ কম্পিউটার, মনিটর ও প্রিন্টার ব্যবহারকারীরা। একই সঙ্গে এই সময়কালে ওয়ারেন্টি নেই এমন পণ্যের সার্ভিসিংয়ের ক্ষেত্রেও আছে ছাড় ও পুরস্কার। —বিজ্ঞপ্তি