২৫ ডিসেম্বর শুরু হচ্ছে ‘বিসিএস-আইসিটি ওয়ার্ল্ড ২০১২’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তথ্যপ্রযুক্তি হোক শিক্ষার বাহন’ স্লোগানে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে তথ্যপ্রযুক্তি পণ্যের বিশেষ প্রদর্শনী ‘বিসিএস-আইসিটি ওয়ার্ল্ড ২০১২’। এর আয়োজক বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)। প্রর্দশনী চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত।তথ্যপ্রযুক্তি পণ্যের এ প্রদর্শনীতে দেশি-বিদেশি ৫২টি প্রতিষ্ঠান অংশ নেবে। এতে মোট ৯০টি স্টল ও ১৫টি প্যাভিলিয়ন থাকবে।এ আয়োজনে ‘ফ্রিল্যান্স আউটসোর্সিং ও ওপেন সোর্স: আগামীর ভবিষ্যত্’, ‘ই-এডুকেশন’, ‘ই-লার্নিংয়ের লক্ষ্য ও মেরিটাইম শিক্ষায় প্রয়োগ’, ‘চতুর্থ প্রজন্মের ইন্টারনেট’সহ তথ্যপ্রযুক্তি ও বাংলাদেশ প্রসঙ্গে বেশ কয়েকটি সেমিনার অনুষ্ঠিত হবে।মেলার টিকিটের দাম ২০ টাকা। তবে শিক্ষার্থীরা বিনা মূল্যে ঢোকার সুযোগ পাবেন।২০০৮ সাল থেকে ‘বিসিএস-আইসিটি ওয়ার্ল্ড ২০১২’ আয়োজন করছে বাংলাদেশ কম্পিউটার সমিতি।বিসিএস আইসিটি ওয়ার্ল্ড-এর প্রদর্শনীর বিভিন্ন পণ্যের সঙ্গে থাকছে উপহার। তোশিবা ব্র্যান্ডের অধিকাংশ মডেলের ল্যাপটপের সঙ্গে উপহার হিসেবে থাকছে মুঠোফোন, এইচপি ব্র্যান্ডের প্রতিটি ল্যাপটপের সঙ্গে একটি করে জ্যাকেট ছাড়াও অন্যান্য মডেলের ল্যাপটপের সঙ্গে ইংকজেট প্রিন্টার,অ্যাভিরা ইন্টারনেট সিকিউরিটি ২০১৩। স্যামসাং প্রিন্টারের স্ক্র্যাচ কার্ডে থাকছে জ্যাকেট, মোবাইল হ্যান্ডসেট, গ্যালাক্সি এস থ্রি, হেলিকপ্টার রাইড, নোটবুক ও নেটবুক। ‘বিসিএস-আইসিটি ওয়ার্ল্ড ২০১২’ উপলক্ষে এ উপহার ঘোষণা দিয়েছে স্মার্ট টেকনোলজিস।