২৫ বিলিয়ন ছুঁতে ছুটছে অ্যাপ স্টোরের কাউন্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫ বিলিয়ন অ্যাপ্লিকেশন ডাউনলোডের মাইলফলক তৈরি করতে চলেছে অ্যাপলের অ্যাপ স্টোর। অ্যাপল কর্তৃপক্ষ তাদের সাইটে একটি কাউন্টার বসিয়েছে, যা অ্যাপ্লিকেশন ডাউনলোডের সংখ্যা দেখাচ্ছে। এ কাউন্টারে দ্রুত বাড়ছে সংখ্যা। অ্যাপল কর্তৃপক্ষ এ সপ্তাহেই এ মাইলফলক স্পর্শ করার বিষয়ে আশাবাদী। অ্যাপল কর্তৃপক্ষ তাদের সাইটে উল্লেখ করেছে, যিনি ২৫ বিলিয়নতম অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন, তাঁর জন্য থাকবে অ্যাপ স্টোরের ১০ হাজার ডলারের গিফট কার্ড। এ ছাড়া কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড বা কেনা ছাড়াও কেবল একটি ফরম পূরণ করেও পুরস্কার পাবার সুযোগ করে দিচ্ছে অ্যাপল।উল্লেখ্য, ২০১১ সালের জুলাই মাসে আইফোন ৪ এস ডিভাইসটি বাজারে আনার আগে অ্যাপ ডাউনলোডের সংখ্যা ছিল ১৫ বিলিয়ন।অ্যাপলের অ্যাপ কাউন্টারের ঠিকানা—http://www.apple.com/itunes/25-billion-app-countdown/