২৫ শতাংশ আইপিও বাড়াল ফেসবুক (ভিডিও)
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিনিয়োগকারীদের চাহিদার মুখে ২৫ শতাংশ বেশি আইপিও বা প্রাথমিক গণপ্রস্তাব বাড়ানোর ঘোষণা দিয়েছে সামাজিক যোগাযোগ বিষয়ক কোম্পানি ফেসবুক। আইপিও বাড়িয়ে ১৬ বিলিয়ন মূলধন সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি। ১৬ মে বুধবার ফেসবুক জানিয়েছে, আট কোটি ৪০ লাখ অতিরিক্ত শেয়ার যুক্ত হবে এবং প্রতিটি শেয়ারের দাম বাড়বে। জানা গেছে, বৃহস্পতিবার অতিরিক্ত শেয়ারসহ মোট ৪২ কোটি ১০ লাখ শেয়ারের ঘোষণা দিতে পারে ফেসবুক।এর আগে ফেসবুক শেয়ারবাজারে আইপিওয়ের মাধ্যমে ৩৩ কোটি ৭০ লাখ শেয়ার বিক্রির পরিকল্পনা করার কথা জানিয়েছিল। সেসময় প্রতিটি শেয়ারের দাম নির্ধারণ করেছিল ২৮ থেকে ৩৫ ডলার।