২৫০ ডলারে স্যাটেলাইট ব্যবহার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্যাটেলাইট
স্যাটেলাইট

সাধারণ মানুষও এবার মহাকাশে পাঠানো কৃত্রিম উপগ্রহ (স্যাটেলাইট) ব্যবহার করতে পারবে। কারণ এতে খরচ পড়বে মাত্র ২৫০ মার্কিন ডলার। অস্ট্রেলীয় গবেষক জোনাথান অক্সার মার্কিন প্রতিষ্ঠান ন্যানোস্যাটিসফির অর্থায়নে তৈরি করেছেন আরডুস্যাট-এক্স ও আরডুস্যাট-ওয়ান নামের ছোট্ট দুটি স্যাটেলাইট। এগুলো আন্তর্জাতিক মহাকাশকেন্দ্র (আইএসএস) থেকে আগামী অক্টোবর থেকে মার্চের মধ্যেই স্থাপন করা হবে পৃথিবীর কক্ষপথে। প্রতিটি এক কিলোগ্রাম ভরের স্যাটেলাইট দুটি ইতিমধ্যে আইএসএসে পৌঁছে গেছে। অক্সার বলেন, তিনি বাড়িতে ১০ মাসে এই দুটি চতুর্ভুজাকৃতির স্যাটেলাইট তৈরি করেছেন মূলত শিক্ষার্থী, প্রকৌশলী ও শৌখিন গবেষকদের কথা মাথায় রেখে। সৌরশক্তি ও চার্জযোগ্য ব্যাটারিনির্ভর স্যাটেলাইটগুলোতে থাকবে ক্যামেরা, স্পেকটোমিটার ইত্যাদি। সিডনি মর্নিং হেরাল্ড।