২৬ ডিসেম্বর সিটিআইটি মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৬ ডিসেম্বর শুরু হচ্ছে বিসিএস কম্পিউটার সিটির বার্ষিক মেলা ’সিটিআইটি ২০১১-১২’। মেলা চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। সম্প্রতি বিসিএস কম্পিউটার সিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এবারের মেলায় থাকছে বিভিন্ন পণ্যের ওপর ছাড়, সেলিব্রেটি শো, শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গেমিং প্রতিযোগিতা, ডিজিটাল ফটোগ্রাফি প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা ইত্যাদি। সাধারণ দর্শনাথীদের জন্য প্রবেশ মূল্য ১০ টাকা এবং প্রতিদিন প্রবেশ টিকিটের ওপর রয়েছে র্যাফল ড্র। —বিজ্ঞপ্তি