২৬ নভেম্বর আবাসন সফটওয়্যার মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) উদ্যোগে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয়েছে দিনব্যাপী সফটওয়্যার মেলার। এবারের বিষয় ‘আবাসন খাতের সফটওয়্যার’। ঢাকায় বেসিস মিলনায়তনে এ মেলা হবে ২৬ নভেম্বর। গতকাল মঙ্গলবার বেসিস কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বেসিসের স্থানীয় বাজার উন্নয়নবিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান উত্তম কুমার পাল। তিনি জানান, এ মেলায় আবাসনশিল্পের সঙ্গে সম্পৃক্ত প্রতিষ্ঠানগুলোর জন্য তৈরি বিভিন্ন সফটওয়্যার প্রদর্শন করা হবে। নিয়মিতভাবে এ ধরনের মেলা আয়োজন করা হবে। ডিসেম্বরে ‘স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা’ সফটওয়্যার মেলার আয়োজন করা হবে। গত মাসে অনুষ্ঠিত হয়েছে শিক্ষা ব্যবস্থাপনার সফটওয়্যার মেলা।সম্মেলনে বেসিসের পরিচালক শেখ কবির আহম্মেদ ও স্থানীয় বাজার উন্নয়নবিষয়ক স্থায়ী কমিটির সদস্য আহমেদ হাসান বক্তৃতা করেন। —মোছাব্বের হোসেন