২৭ আগস্ট বিজ্ঞান অলিম্পিয়াডের বাংলাদেশ বাছাইপর্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২৭ আগস্ট রাজধানীর টিচার্স ট্রেনিং কলেজে দ্বিতীয় বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও) এবং ২৩ ও ২৪ সেপ্টেম্বর এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে ‘শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস ২০১৬’। বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি) ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) এ দুটি আয়োজনের উদ্যোক্তা। গতকাল শনিবার রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে এ নিয়ে বিস্তারিত জানান এসপিএসবির সভাপতি অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল।

ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে (আইজেএসও) অংশগ্রহণের জন্য বাংলাদেশ পর্বের মাধ্যমে দল নির্বাচন-প্রক্রিয়া শুরু হবে। দুটি বিভাগে অংশ নিতে আগ্রহীরা www.spsb.org/bdjso16 এই ঠিকানায় গিয়ে নিবন্ধন করতে পারবে। নিবন্ধন ফি ১০০ টাকা।

অন্যদিকে শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা বৈজ্ঞানিক নিবন্ধ, পোস্টার ও প্রকল্পের মাধ্যমে নিজেদের উদ্ভাবন তুলে ধরবে। বিজ্ঞান কংগ্রেসে অংশগ্রহণে ইচ্ছুকদের আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে তার পোস্টার/প্রকল্প/গবেষণাপত্রের ধারণাপত্র জমা দিতে হবে। বিজ্ঞান কংগ্রেসে অংশগ্রহণের জন্য কোনো ফি নেই। নিবন্ধন ও বিস্তারিত তথ্যের জন্য www.cscongress.net এই ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে।

সংবাদ সম্মেলনে বিজ্ঞানী রেজাউর রহমান, বিএফএফের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী এবং ডোজ ইন্টারনেটের প্রধান নির্বাহী জ্যোতি আগরওয়াল বক্তৃতা করেন।

বিজ্ঞপ্তি