২৮ মে রাজধানীতে ডিজিটাল নিরাপত্তা সম্মেলন
রাজধানীর কৃষ্টিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আগামী ২৮ মে ডিজিটাল নিরাপত্তা সম্মেলন ২০১৬ অনুষ্ঠিত হবে। সারা দেশ থেকে নিরাপত্তা বিশেষজ্ঞ এবং তথ্যপ্রযুক্তিপ্রেমীরা এই সম্মেলনে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
সম্মেলনটি আয়োজনে সহযোগিতা করবে ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি সার্ভিসেস অ্যালায়েন্স (উইটসা) এবং কৌশলগত অংশীদার হিসেবে থাকবে ইনফরমেশন সিস্টেমস অডিট অ্যান্ড কন্ট্রোল অ্যাসোসিয়েশন (আইএসএসিএ), এইচআরডিআই, ইন্টারনেট সোসাইটি, ঢাকা শাখা। সম্মেলনে দেশি-বিদেশি নিরাপত্তা বিশেষজ্ঞরা বিভিন্ন বিষয়ভিত্তিক বক্তব্য উপস্থাপন করবেন।
গতকাল মঙ্গলবার রাজধানীর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমির নির্বাহী পরিচালক ও সম্মেলন কমিটির সাংগঠনিক সভাপতি মোহাম্মদ নূরুজ্জামান জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সাধারণ সম্পাদক সুব্রত সরকার, ইনফরমেশন সিস্টেমস অডিট অ্যান্ড কন্ট্রোল অ্যাসোসিয়েশনের সভাপতি নজরুল হায়দার, ইন্টারনেট সোসাইটি ঢাকার সভাপতি সাব্বির আহমেদ, এইচআরডিআইর পরিচালক ফিরোজ মাহমুদসহ অনেকে।
বিজ্ঞপ্তি