২৯ সেপ্টেম্বর আসছে নতুন দুই নেক্সাস?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুগলের নেক্সাস ফোন
গুগলের নেক্সাস ফোন

শিগগিরই নতুন নেক্সাস ফোনের খবর শোনাতে পারে গুগল। ২৯ সেপ্টেম্বরেই নতুন ফোনের ঘোষণা দিতে পারে প্রতিষ্ঠানটি। ওই দিন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি এবং সে অনুষ্ঠানে অতিথিদের দাওয়াত করেছে। অবশ্য ওই অনুষ্ঠানে কোনো পণ্যের ঘোষণা দেওয়া হবে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি গুগল কর্তৃপক্ষ। তবে গুগলের পরিকল্পনার সঙ্গে যুক্ত সূত্রে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট জানিয়েছে, নতুন দুটি নেক্সাস ফোনের ঘোষণা দেবে গুগল। এর মধ্যে একটি হবে চীনের হুয়াইয়ের তৈরি বড় আকারের স্মার্টফোন আরেকটি এলজির তৈরি কিছুটা ছোট আকারের স্মার্টফোন। এই দুটি স্মার্টফোনে থাকবে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ অ্যান্ড্রয়েড ৬.০ বা মার্সম্যালো। এলজির তৈরি ফোনটির নাম হবে নেক্সাস ৫ এক্স। এটি হবে পাঁচ দশমিক দুই ইঞ্চি মাপের। হুয়াইয়ের তৈরি ফোনটির নাম হবে নেক্সাস ৬ পি। এটি হবে পাঁচ দশমিক সাত ইঞ্চি মাপের। এর দাম নিয়ে অবশ্য কোনো তথ্য জানায়নি গুগল।