প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটি মুঠোফোন চার্জ হবে মাত্র ৩০ সেকেন্ডে। মুঠোফোনের এমনই এক ব্যাটারি (তড়িৎ কোষ) তৈরি করেছেন ইসরায়েলের একদল গবেষক। সম্প্রতি তেল আবিবে ‘মাইক্রোসফট থিংক নেক্সট’ শীর্ষক প্রযুক্তিবিষয়ক এক সম্মেলনে এটি প্রদর্শন করা হয়। ইসরায়েলের প্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠান স্টোরডট ব্যাটারিটি প্রদর্শন করে। ওই প্রদর্শনীতে স্যামসাংয়ের এস ফোর স্মার্টফোনের একটি ব্যাটারি চার্জ দিয়ে দেখানো হয়। মুঠোফোনের ওই ব্যাটারির গঠন প্রক্রিয়া সম্পর্কে গবেষকেরা বলেন, জৈব প্রক্রিয়ায় তৈরি ব্যাটারিতে অতিসূক্ষ্ম ন্যানো-ক্রিস্টাল থাকে যা আপনা-আপনিই জোড়া লাগে। গবেষকেরা জানিয়েছেন, বর্তমানে এই ধরনের ব্যাটারি বাজারে আনলে দাম পড়বে সাধারণ ব্যাটারির দ্বিগুণ। বিবিসি।