৩০ হাজার তথ্যপ্রযুক্তি পেশাজীবী তৈরির জন্য উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যপ্রযুক্তি বিষয়ে বিশ্বমানের প্রশিক্ষণে আগামী তিন বছরে ৩০ হাজার দক্ষ মানবসম্পদ গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। গত ৩১ জানুয়ারি রাজধানীর একটি হোটেলে সরকারের এলআইসিটি প্রকল্প ও আর্নস্ট অ্যান্ড ইয়ং আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। এ সময় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, ‘দেশের তথ্যপ্রযুক্তি শিল্পে দক্ষ মানবসম্পদের চাহিদা পূরণে সরকার মানসম্মত প্রশিক্ষণে বেশি গুরুত্ব দিচ্ছে। এলআইসিটি প্রকল্প ৩০ হাজার তথ্যপ্রযুক্তি পেশাজীবী তৈরিতে বহুজাতিক প্রতিষ্ঠান আর্নস্ট অ্যান্ড ইয়ংকে নিয়োগ দিয়েছি।’

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী বলেন, ‘২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের সময়ে এই প্রশিক্ষণ আমাদের জন্য অনেক বড় পাওয়া।’

আর্নস্ট অ্যান্ড ইয়ংয়ের পারফরম্যান্স ইমপ্রুভমেন্ট পার্টনার অনুরাগ মল্লিক বলেন, ‘মানসম্মত প্রশিক্ষণ নিশ্চিত করার জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক ইনফো প্রো লার্নিংয়ের সঙ্গে যৌথভাবে ৩০ হাজার তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে মূল্যায়নের ভিত্তিতে সনদ পাবেন প্রশিক্ষণার্থীরা।’

গত ১৩ জানুয়ারি বাংলাদেশ কম্পিটার কাউন্সিলের এলআইসিটি প্রকল্প ও আর্নস্ট অ্যান্ড ইয়ংয়ের মধ্যে এই প্রশিক্ষণ নিয়ে একটি চুক্তিও হয়েছে। অনুষ্ঠানে জানানো হয় ১০ তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানে স্নাতকদের ‘টপ-আপ আইটি প্রশিক্ষণ’ এবং উচ্চমাধ্যমিক উত্তীর্ণ ২০ হাজার তরুণকে দেওয়া হবে বুনিয়াদি প্রশিক্ষণ। —রাহিতুল ইসলাম