৩০-৩৫ হাজারের ল্যাপটপের চাহিদা বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার প্রযুক্তি বাজারে বেশির ভাগ ক্রেতাই চান ৩০ থেকে ৩৫ হাজার টাকার ল্যাপটপ কম্পিউটার কিনতে। বিক্রেতাদের কাছ থেকে জানা যায় এ তথ্য। এক মাসে নেটবুক কম্পিউটার দামের তেমন পরিবর্তন দেখা যায়নি, ল্যাপটপ কম্পিউটারের দাম কমেছে। গতকাল শনিবার ঢাকার একাধিক কম্পিউটার বাজার থেকে নিচে ল্যাপটপ ও নেটবুকের দাম দেওয়া হলো। ল্যাপটপ এইচপি: কমপ্যাক সিকিউ৪৩-৪০০টিইউ, ডুয়াল কোর ২.২০ গি.হা. প্রসেসর ৫০০ গি.বা. হার্ডডিস্ক, ৩২,০০০ টাকা। প্যাভিলিয়ন স্লিকবুক ১.৪ গি.হা. কোর আই ৩ প্রসেসর, ৫০০ গিগাবাইট, ৩৬,০০০ টাকা। প্রোবুক পি৪৪৪০এস কোর আই৩ ২.৪ গি.হা. ৫০০ গি.বা. হার্ডডিস্ক, ৪৫,০০০ টাকা। ডেল: ইন্সপায়রন এন৩৫২১, কোর আই৩ ১.৯ গি.হা. ৫০০ গি.বা. হার্ডডিস্ক, ৩৮,৫০০ ও এন৪০৫০, কোর আই৫ ২.৪ গি.হা. ৫০০ গি.বা. হার্ডডিস্ক, ৫২,৮০০ টাকা। আসুস: এ৪৪এইচ ২.২০ গি.হা. বি৯৬০ ডুয়াল কোর, ৫০০ গি.বা. হার্ডডিস্ক, ৩১,৫০০ ও এ৪৩ ২.৪ গি.হা. কোর আই৫, ৬৪০ গি.বা. হার্ডডিস্ক, ৪৭,০০০ টাকা। এসার: অ্যাস্পায়ার ভি৫-৪৭১, ১.৯ গি.হা. কোর আই৩, ৫০০ গি.বা. হার্ডডিস্ক, ৪৩,৮০০ ও ৫৭৫৫ ২.৩ গি.হা. কোর আই৩ ৬৪০ গি.বা. হার্ডডিস্ক, ৪৮,৩০০ টাকা। অ্যাস্পায়ার ৫৭৫৫, ২.৩ গি.হা. কোর আই৩, ৬৪০ গি.বা. হার্ডডিস্ক, ৫০,৩০০ টাকা। অ্যাপল: ম্যাকবুক এয়ার, ১.৭ গি.হা. কোর আই৫ ১২৮ গি.বা. হার্ডডিস্ক ১,০৭,০০০ টাকা। ম্যাকবুক প্রো ২.৫ গি.হা. কোর আই৫, ৫০০ গি.বা. হার্ডডিস্ক ১,১৫,০০০ টাকা। স্যামসাং: এনপি৩৫০ভি৪এক্স-এ০৫বিডি, ২.৪০ গি.হা. কোর আই৩, ৫০০ গি.বা. ৪১,৫০০ ও এনপি৩৫০ই৪এক্স-এ০১বিডি ২.৩ গি.হা. ডুয়াল কোর, ৫০০ গি.বা. হার্ডডিস্ক, ৩৪,৮০০ টাকা।লেনোভো: জি৪৮০, ২.২ গি.হা. ডুয়াল কোর, ৫০০ গি.বা. হার্ডডিস্ক, ৩২,৩০০ টাকা। ফুজিৎসু: এলএইচ৫৩১ বি৯৬০, ২.২ গি.হা. ৫০০ গি.বা. হার্ডডিস্ক, ৩৪,০০০ টাকা। লাইফবুক এস৬৪২০ ২.১ গি.হা. কোর টু ডুয়ো ৩২০ গি.বা. হার্ডডিস্ক ৯২,৫০০ টাকা। তোশিবা: স্যাটেলাইট এল৮৪০ডি, ২.৫ গি.হা. কোর আই৫ ৫০০ গি.বা. হার্ডডিস্ক ৪৮,৫০০ টাকা। সনি: ভায়ো এসভিই১৫১২৫ সিএক্সএস, ২.৫ গি.হা. কোর আই৫ ৩২০ গি.বা. হার্ডডিস্ক, ৭৭,০০০ টাকা।নেটবুকএসার: অ্যাস্পায়ার ওয়ান ডি২৭০, ১.৬০ গি.হা. ৩২০ গি.বা. হার্ডডিস্ক, ২৩,৬০০ ও ওয়ান ৭২৫ এএমডি সি৬০, ১.০ গি.হা. ৫০০ গি.বা. হার্ডডিস্ক, ২৬,৩০০ টাকা। আসুস: এক্স১০১সিএইচ, ৩২০ গি.বা. ২১,৮০০ ও অ্যাটম ডুয়াল কোর এন২৬০০, ১.৬ গি.হা. ৩২০ গি.বা ২২,০০০ টাকা। স্যামসাং: অ্যাটম এন২১০০,১.৬ গি.হা. ৩২০ গি.বা ২২,৫০০ ও এন২৬০০, ১.৬ গি.হা. ৩২০ গি.বা. ২৯,০০০ টাকা।এইচপি: এইচপি মিনি ১১০ ৪১১৭টিইউ, ১.৬ গি.হা. ৩২০ গি.বা. ২৬,০০০ টাকা ও ১১০-৪১১২টিইউ, ১.৬০ গি.হা. প্রসেসর, ৩২০ গি.বা. ২৪,০০০ টাকা। —সংগ্রহ: রাহিতুল ইসলাম