৩১ আগস্ট কম্পিউটার সোসাইটির নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম্পিউটার পেশাজীবীদের সংগঠন বাংলাদেশ কম্পিউটার সোসাইটির পরবর্তী মেয়াদের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন আগামী ৩১ অনুষ্ঠিত হবে। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল ভবনের দোতলায় ভোট গ্রহণ চলবে। এই নির্বাচনে নয়টি পদের মধ্যে তিনটি সহসভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনজন নির্বাচিত হয়েছেন। বাকি ছয়টি পদে ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। —বিজ্ঞপ্তি