৩৩ হাজার ফুট উঁচুতে ব্যাকটেরিয়া!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩৩ হাজার ফুট ওপরে অক্সিজেন নেই বললেই চলে। সেখানে রয়েছে সূর্যের অতিবেগুনি রশ্মির বিস্তার। তাই সেখানে প্রাণের অস্তিত্ব না থাকাটাই স্বাভাবিক। তবে বিজ্ঞানীরা বলছেন, পৃথিবীর বায়ুমণ্ডলে ই. কোলাইয়ের মতো ব্যাকটেরিয়ার ব্যাপক উপস্থিতি পাওয়া গেছে। সম্প্রতি নাসার বিজ্ঞানীরা একটি জেট বিমান নিয়ে ভূত্বকের ৩৩ হাজার ফুট ওপরের বায়ুমণ্ডল থেকে ক্ষুদ্র কণা সংগ্রহ করেছেন। প্রাথমিক অবস্থায় সংগৃহীত ২০ শতাংশ কণাকে তাঁরা ধুলা বা অন্য কিছু বলে মনে করেছিলেন। পরে পরীক্ষা করে দেখা গেছে, এগুলো জীবন্ত ব্যাকটেরিয়া। যুক্তরাষ্ট্রের আটলান্টার জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষকেরা এই সমীক্ষা চালান। গবেষকেরা জানান, এ ধরনের ব্যাকটেরিয়া আবহাওয়াকে প্রভাবিত করে থাকতে পারে। পপুলার সায়েন্স।