প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই অ্যাপলিকেশনটি (অ্যাপ) আপনার অ্যান্ড্রয়েড ফোনের নিরাপত্তা নিশ্চিত করবে আর গতিময়তাও বজায় রাখবে। অ্যাপটি ফোনের ভাইরাস প্রতিরোধ করবে ও ব্যক্তিগত তথ্য সংরক্ষণ করবে।
৩৬০ সিকিউরিটি অ্যান্টিভাইরাস নামের এ অ্যাপ ফোনের বিভিন্ন সুবিধার ত্রুটি ধরতে পারে। এটি ৩৬০ কিউভিএস এবং ক্লাউড ইঞ্জিনের মাধ্যমে দ্বিস্তরবিশিষ্ট অ্যান্টিভাইরাস প্রোগ্রাম দিয়ে নতুন নতুন ভাইরাস প্রতিরোধ করতে পারে। এটি অপ্রয়োজনীয় ও ক্ষতিকর ফাইল মুছে ফেলে।
অবাঞ্ছিত ফোন কল ও এসএমএসের যন্ত্রণা থেকেও মুক্তি পাওয়া যাবে এ অ্যাপের সাহায্যে। এটি মোবাইল ফোনের অন্য অ্যাপগুলোকে সহজে পরিচালনা করতে সাহায্য করে।
নির্মাতা: কুইইহু ৩৬০ সফটওয়্যার কোম্পানি লিমিটেড।
নামানোর ঠিকানা: http://goo.gl/jOZKOZ
ডটকম প্রতিবেদক